কার্বন ডাই অক্সাইড শুষে নেওয়ার পদার্থ আবিষ্কার চীনা বিজ্ঞানীর

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্র চৌ চিহুই এমন এক নতুন উপাদান আবিষ্কার করেছেন যা বাতাস থেকে দ্রুত কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে এ আবিষ্কারে।

চীনের হ্যনান প্রদেশে জন্মগ্রহণ করা চৌ চিহুই যে পদার্থটি আবিষ্কার করেছেন তা দেখতে হলুদ রঙের গুঁড়োর মতো। পরীক্ষার সময়, তিনি তার ল্যাবের বাইরে থেকে বাতাস নিয়ে একটি টিউবের মাধ্যমে ওই হলুদ গুঁড়োর সঙ্গে মিশিয়েছিলেন। মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বাতাসের কার্বন ডাই অক্সাইডের স্তর ৪৬০ থেকে প্রায় শূন্যতে নেমে আসে।

চৌয়ের শিক্ষক বিশ্বখ্যাত রসায়নবিদ ওমর ইয়াগি জানান, হলুদ গুঁড়োটি একশবার ব্যবহার করার পরও এর কার্যক্ষমতা নষ্ট হয়নি। শোষণ করা কার্বনকে নিরাপদে স্থানান্তর করার পর বারবার এটি ব্যবহার করা যাবে।

চৌ ইতোমধ্যে আরও উন্নতমানের হলুদ গুঁড়ো আবিষ্কার করেছেন যা আগের পদার্থটির চেয়ে অন্তত চারগুণ বেশি গ্যাস শোষণ করতে পারে। উপাদানটিকে শিল্প কারখানায় ব্যবহারযোগ্য করে তোলার চেষ্টা চালাচ্ছেন তিনি।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের