বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে: ভারত

আন্তর্জাতিক ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩১

বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে, এটি গুরুত্বপূর্ণ। সম্প্রতি ওমানের রাজধানীতে ভারত মহাসাগর সম্মেলনের (আইওসি) সাইড লাইন বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে এ কথা বলেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন।

ভারতীয় এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, ওমানে তৌহিদ হোসেনের সঙ্গে জয়শঙ্করের বৈঠকে সার্ক ইস্যুতে আলোচনা হয়েছে কিনা। কারণ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, সার্ক নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশ সার্ককে সচল করতে চায়।

এই প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ওমানের মাসকটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তখন বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়েছিল। দক্ষিণ এশিয়ার সবাই জানে, কোন দেশ এবং কোন কার্যকলাপ সার্ককে অচল করে রেখেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে, এটি গুরুত্বপূর্ণ।

একই সাংবাদিকের আরেকটি প্রশ্ন ছিল, আমরা দেখেছি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সদস্যের ভারত নিয়ে মন্তব্য বেশ আক্রমণাত্মক। ভারতও এ নিয়ে বক্তব্য দিয়েছে। এটা কি দিল্লি ও ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা বা আলোচনা প্রক্রিয়াকে প্রভাবিত করছে?

জবাবে রণধীর জয়সওয়াল বলেছেন, আমরা এসব মন্তব্য লক্ষ্য করেছি, যা অবশ্যই সহযোগিতামূলক নয়। সংশ্লিষ্ট ব্যক্তিদেরই এর পরিণতি সম্পর্কে সচেতন থাকা উচিত এবং তাদের নিজ নিজ অবস্থানের গুরুত্ব অনুধাবন করা প্রয়োজন।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী