চীনে পরিশোধিত জ্বালানি রফতানিতে নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৫, ১৮:৩৯আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৮:৩৯

চীনে নতুন শক্তিচালিত যানবাহন বা এনইভি’র দ্রুত বিস্তার দেশের জ্বালানি বাজারে বড় পরিবর্তন এনেছে। এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞ ও কোম্পানি নির্বাহীরা পরিশোধিত পেট্রোলিয়াম ও রাসায়নিক পণ্যের রফতানি নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছেন।

সিনোপেকের চেয়ারম্যান মা ইয়োংশেং বলেন, এনআইভি এবং প্রচলিত জ্বালানিচালিত যানবাহন এখন প্রতিযোগিতামূলক সহাবস্থানে রয়েছে। তাই ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়ে পরিশোধিত তেল ও ট্যাক্স-ফ্রি রাসায়নিক পণ্যের রফতানি ধাপে ধাপে শিথিল করা উচিত। এতে চীনের শোধন ক্ষমতার নমনীয়তা বাড়বে এবং জরুরি পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

২০২৪ সালে চীনে এনইভি-এর বাজার ৪১ শতাংশে পৌঁছেছে, যা ২০২৫ সালে ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এতে করে দেশটিতে পেট্রোল ও ডিজেলের চাহিদা হ্রাস পাচ্ছে। অনুমান করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে এই চাহিদা ১২-২০ শতাংশ কমবে।

মা ইয়োংশেং আরও বলেন, ভবিষ্যতে তেল উৎপাদন কমিয়ে উচ্চমানের রাসায়নিক উৎপাদনে গুরুত্ব দিতে হবে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে