ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৫.৯ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৩ এপ্রিল ২০২৫, ১৮:০০আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১৮:০০

ইন্দোনেশিয়ার পূর্ব নর্থ মালুকু প্রদেশে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে আঘাত হানা এ ভুমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বা বড় ধরনের জলোচ্ছ্বাস সৃষ্টি হয়নি বলে জানিয়েছে দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিক সংস্থা। ফিলিপাইনের সংবাদমাধ্যম ফিলিপাইন নিউজ এজেন্সি এ থবর জানিয়েছে।

ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৪টা ০৩ মিনিটে সংঘটিত হয়। এর কেন্দ্রস্থল ছিল উত্তর হালমাহেরা রিজেন্সির লোলোদা সাব-ডিস্ট্রিক্টের ১২১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এটি সমুদ্রপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে ছিল।

ভূমিকম্পের কম্পন পার্শ্ববর্তী নর্থ সুলাওয়েসি প্রদেশেও অনুভূত হয়, বিশেষ করে মানাদো ও বিটুং শহরে।

স্থানীয় সময় ভোর ৪:৩১ মিনিটে ৪.৯ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়।

এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, অবকাঠামোরও কোনও ক্ষতি হয়নি এবং সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় 'রিং অব ফায়ার' অঞ্চলে অবস্থিত, যেখানে ১৩০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। ফলে এটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত।

/এস/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান