বিজয় দিবসে মোদিকে আমন্ত্রণ জানালো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৯ এপ্রিল ২০২৫, ১৮:০৯আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৮:০৯

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো এ তথ্য নিশ্চিত করেছেন। ৯ মে মস্কোর রেড স্কয়ারে সামরিক কুচকাওয়াজসহ বিভিন্ন অনুষ্ঠান দিবসটিতে আয়োজন করা হয়।

রাশিয়ার বার্তাসংস্থা তাসকে রুদেনকো বলেন, মস্কো ৯ মের প্যারেডে ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতি আশা করছে। আমন্ত্রণপত্র ইতোমধ্যে পাঠানো হয়েছে, সফরের বিষয়টি প্রক্রিয়াধীন।

রাশিয়া এ বছর বিজয় দিবসের অনুষ্ঠানে বিভিন্ন বন্ধুত্বপূর্ণ দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে। ১৯৪৫ সালের জানুয়ারিতে সোভিয়েত সেনাবাহিনী জার্মানির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে। ওই বছরের ৯ মে জার্মানির নিঃশর্ত আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর হয়, যাতে যুদ্ধের সমাপ্তি হয়। 

নরেন্দ্র মোদি গত জুলাই মাসে রাশিয়া সফর করেন, যা ছিল তার প্রায় পাঁচ বছরের মধ্যে প্রথম রাশিয়া সফর। এর আগে ২০১৯ সালে তিনি ভ্লাদিভোস্টোকে এক অর্থনৈতিক সম্মেলনে যোগ দিয়েছিলেন। গত সফরে মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারত সফরের আমন্ত্রণ জানান। পুতিন এ আমন্ত্রণ গ্রহণ করেছেন, তবে সফরের তারিখ এখনও জানানো হয়নি। 

পুতিন ও মোদি নিয়মিত যোগাযোগ রাখেন। প্রতি কয়েক মাস পরপর তাদের টেলিফোনে আলোচনা হয়। আন্তর্জাতিক সম্মেলনের পাশাপাশি ব্যক্তিগত সাক্ষাৎও হয় দুই নেতার। 

সূত্র: পিটিআই

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম