পাকিস্তান সংঘাত বাড়াতে চাইলে মোকাবিলায় প্রস্তুত ভারত: অজিত দোভাল

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মে ২০২৫, ১৮:১৬আপডেট : ০৭ মে ২০২৫, ১৯:১১

পাকিস্তান উত্তেজনা বাড়ালে ভারত ‘দৃঢ়ভাবে প্রতিক্রিয়া’ জানাতে প্রস্তুত। তবে দেশটির নিজস্ব কোনও উত্তেজনা বাড়ানোর অভিপ্রায় নেই বলে জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল। বুধবার বিভিন্ন দেশের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে আলাপকালে তিনি এ বার্তা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভারতের সর্বশেষ ‘অপারেশন সিঁদুর’ অভিযান সম্পর্কে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, জাপান, ফ্রান্স ও রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টাদের ব্রিফ করেন দোভাল। এই অভিযানে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসবাদী অবকাঠামো লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়।

এক কর্মকর্তা এনডিটিভিকে জানান, এনএসএ দোভাল স্পষ্ট করে বলেছেন, ভারতের পদক্ষেপ ছিল পরিমিত, সীমিত ও উত্তেজনাবিহীন। কিন্তু পাকিস্তান যদি উত্তেজনা বাড়ায়, তাহলে ভারত শক্তভাবে জবাব দিতে প্রস্তুত।

দোভাল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যুক্তরাজ্যের জোনাথন পাওয়েল, সৌদি আরবের মুসাইদ আল আইবান, সংযুক্ত আরব আমিরাতের শেখ তাহনুন এবং জাপানের মাসাতাকা ওকানোর সঙ্গে কথা বলেন।

এ ছাড়া রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগু, চীনের পররাষ্ট্রমন্ত্রী ও সিপিসির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই এবং ফ্রান্সের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বোনের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, দোভাল বিভিন্ন দেশের নিরাপত্তা উপদেষ্টাদের স্পষ্ট করে বলেছেন, ভারতের লক্ষ্য শুধু সন্ত্রাসী হুমকি মোকাবিলা করা, কোনোভাবেই সীমান্তে সামরিক উত্তেজনা সৃষ্টি করা নয়। ভবিষ্যতেও এই সংলাপ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) ভারতের ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন হামলাকে ‘যুদ্ধপূর্ব প্ররোচনা ছাড়াই আক্রমণ’ ও আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘনের স্পষ্ট ঘটনা হিসেবে নিন্দা জানিয়েছে। 

এনএসসির বৈঠকে জাতিসংঘ সনদের ধারা ৫১-এর অধীনে আত্মরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার পাকিস্তানের অধিকার পুনর্ব্যক্ত করা হয়। পাকিস্তানের সেনাবাহিনীকে ‘প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা’ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী