ভারতের সঙ্গে উত্তেজনার পর প্রতিরক্ষা ব্যয় ২০ শতাংশ  বাড়ালো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২৫, ২৩:২৫ আপডেট : ১১ জুন ২০২৫, ০০:২০

প্রতিবেশী ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পর পাকিস্তান নতুন বাজেটে প্রতিরক্ষা ব্যয় ২০ শতাংশ বাড়িয়েছে। মঙ্গলবার সরকার ঘোষিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ২.৫৫ ট্রিলিয়ন রুপি (৯ বিলিয়ন ডলার), যা গত অর্থবছরের চেয়ে ২০ শতাংশ বেশি।

এই ব্যয় বৃদ্ধি এমন এক সময়ে এলো, যখন সামগ্রিক বাজেট বরাদ্দ ৭ শতাংশ কমিয়ে ১৭ দশমিক ৫৭ ট্রিলিয়ন রুপিতে নামিয়ে আনা হয়েছে। বাজেট প্রস্তাবে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্য স্পষ্টভাবে উঠে এসেছে।

গত মে মাসে কাশ্মিরে প্রাণঘাতী হামলার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে কয়েক দিন ধরে বিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামান দিয়ে পাল্টাপাল্টি হামলা চলে। ওই সংঘাত ছিল প্রায় তিন দশকে সবচেয়ে গুরুতর। পরে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

কাশ্মিরের পহেলগামে ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় কয়েকজন নিহত হলে ভারত এর জন্য পাকিস্তানকে দায়ী করে। তবে পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা  রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা ব্যয়ে ২০ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস আগেই দিয়েছিলেন অর্থনীতিবিদরা। তাদের মতে, উন্নয়ন খাতে কাটছাঁট করে এই অতিরিক্ত ব্যয়ের ভার সামলানো হতে পারে।

ভারত ইতোমধ্যে তাদের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রতিরক্ষা বাজেট ৭৮ দশমিক ৭ বিলিয়ন ডলারে উন্নীত করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। ভবিষ্যতের বাজেটেও তারা ব্যয় বাড়াবে বলে ইঙ্গিত দিয়েছে।

সূত্র: আল-জাজিরা

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ফ্রান্সে বিক্ষোভ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও মধ্যপন্থিরা কি পতনের মুখে?
কমছে শিক্ষার্থী, লন্ডনে একের পর এক বন্ধ হচ্ছে স্কুল
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
সর্বশেষ খবর
প্রজননস্বাস্থ্যের বাইরেও নারীদের স্বাস্থ্য নিয়ে ভাবনা
প্রজননস্বাস্থ্যের বাইরেও নারীদের স্বাস্থ্য নিয়ে ভাবনা
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
ভিডিও ঘিরে বিতর্ক, দুঃখ প্রকাশ করলেন মাহমুদউল্লাহ
ভিডিও ঘিরে বিতর্ক, দুঃখ প্রকাশ করলেন মাহমুদউল্লাহ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত