ম্যানসিটির ক্লাব বিশ্বকাপ স্কোয়াডে নেই গ্রিলিশ

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৫, ১২:১৫আপডেট : ১২ জুন ২০২৫, ১৪:১৫

ম্যানচেস্টার সিটির ২৭ জনের ক্লাব বিশ্বকাপ স্কোয়াডে নেই জ্যাক গ্রিলিশ। বুধবার দল ঘোষণা করেছে প্রিমিয়ার লিগ ক্লাব।

নতুন চুক্তি করা রায়ান আইত-নৌরি, রায়ান চারকি ও তিজানি রেইন্ডার্সকে দলে রেখেছেন পেপ গার্দিওলা।

বিভিন্ন সূত্রে ইএসপিএন জানিয়েছে, এভারটনসহ একাধিক প্রিমিয়ার লিগ ক্লাব গ্রিলিশের প্রতি আগ্রহ দেখিয়েছে। বাইরের দেশের ক্লাবও এই ইংলিশ তারকার দিকে নজর দিয়েছে। তবে কারও সঙ্গে আলোচনা সেভাবে এগোয়নি।

প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ দিনে ফুলহামের সঙ্গে ম্যাচের পর গার্দিওলা বলেছিলেন, নিয়মিত ফুটবল খেলতে হলে ইতিহাদ স্টেডিয়াম ছাড়া উচিত গ্রিলিশের।

সিটির এই সফর থেকে বাদ পড়েছেন কাইল ওয়াকার। ২০২৬ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ ইংল্যান্ড ডিফেন্ডার গত জানুয়ারিতে ধারে এসি মিলানে খেলতে যান। ইতালিয়ান ক্লাবের সঙ্গে এই মৌসুমের শেষ পর্যন্ত তার চুক্তি ছিল।

আগামী ১৮ জুন মরক্কোর ক্লাব উইদাদ এসির বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচ খেলবে ম্যানসিটি।

ম্যানসিটি ক্লাব বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার- মার্কাস বেতিনেল্লি, স্তেফান ওর্তেগা, এদারসন

ডিফেন্ডার- রুবেন দিয়াস, জন স্টোনস, নাথান আকে, রায়ান আইত-নৌরি, ভিতর রেইস, জোসকো জিভারদিওল, মানুয়েল আকাঞ্জি, আব্দুকোদির খুসানোভ, রিকো লুইস।

মিডফিল্ডার- নিকো গঞ্জালেস, রদ্রি, তিজানি রেইন্ডার্স, ইলকায় গুন্ডোয়ান, বার্নার্ডো সিলভা, ম্যাথিউস নুনেস, রায়ান চারকি, ক্লাউদিও এচেভেরি, ফিল ফডেন, ওস্কার বব, নিকো ও’রেইলি।

ফরোয়ার্ড- ওমর মারমৌশ, আর্লি হাল্যান্ড, সাভিনহো, জেরেমি ডকু।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি