শান্তি আলোচনা ঘিরে জনশূন্য ইসলামাবাদ

আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল ২০২৬, ১৪:৪৪আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১৪:৪৪

দীর্ঘ ছয় সপ্তাহের যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে নির্ধারিত বৈঠকের আগে শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক নজিরবিহীন চিত্র দেখা গেছে। সংঘাত নিরসনে দুই দেশের প্রতিনিধিদের এই গুরুত্বপূর্ণ আলোচনার আগে পুরো শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে নিরাপত্তা বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম এপি এ খবর জানিয়েছে।

শান্তি আলোচনাকে কেন্দ্র করে ইসলামাবাদের প্রধান সড়কগুলো বন্ধ করে দেওয়ায় চিরচেনা ব্যস্ত রাজধানী এখন জনশূন্য। পাকিস্তান কর্তৃপক্ষ বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার আহ্বান জানানোর পর পুরো শহরটি প্রায় কারফিউর মতো রূপ নিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে ইরানি আলোচক দলটি শুক্রবার গভীর রাতেই ইসলামাবাদে এসে পৌঁছেছেন।

এদিকে, এই শান্তি প্রক্রিয়া নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, চলমান সংঘাত এখন একটি ‘কঠিন পর্যায়ে’ প্রবেশ করছে। সাময়িক যুদ্ধবিরতি থেকে একটি স্থায়ী চুক্তির দিকে যাওয়ার এই চেষ্টাকে তিনি ‘মেক-অর-ব্রেক’ বা চূড়ান্ত সন্ধিক্ষণ হিসেবে বর্ণনা করেছেন।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক