জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক 
১০ জুলাই ২০২৬, ১২:১৮ আপডেট : ১০ জুলাই ২০২৬, ১২:১৮

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগানিস্তানে তার বিশেষ প্রতিনিধি হিসেবে বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমাকে মনোনীত করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) আফগানিস্তানভিত্তিক সংবাদমাধ্যম আরিয়ানা নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

সূত্র জানায়, মহাসচিব ইতোমধ্যেই রাবাব ফাতিমার এই মনোনয়ন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পেশ করেছেন। এখন নিরাপত্তা পরিষদ তার এই নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে।

নিরাপত্তা পরিষদের অনুমোদন পেলে রাবাব ফাতিমা বিদায়ী বিশেষ প্রতিনিধি রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হবেন, যার মেয়াদ গত বছরের সেপ্টেম্বরে শেষ হয়েছে।

রাবাব ফাতিমা বাংলাদেশের একজন অভিজ্ঞ পেশাদার কূটনীতিক। তিনি ২০২২ সাল থেকে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিতউন্নয়নশীল দেশ ও ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রসমূহের উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কমনওয়েলথ সেক্রেটারিয়েটেও উচ্চপদস্থ পদে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি মূলত অভিবাসন, মানবাধিকার এবং আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে কাজ করেছেন।

অবশ্য রাবাব ফাতিমার এই মনোনয়নের বিষয়ে জাতিসংঘ এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা দেয়নি।

/এএস/ 
সম্পর্কিত
ট্রাম্পের প্রসংশা করে যা বললেন তার সাবেক প্রেস সেক্রেটারি
দিল্লিতে বিক্ষোভ: প্রতিরোধমূলক গ্রেফতার দিপকে, ছাড়া পেলেন নেহা
গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়লেন চালক, দুর্ঘটনায় নিহত ৮
সর্বশেষ খবর
সাংস্কৃতিক আর রাষ্ট্রীয় পরিচয়ের মাঝে মনস্তাত্ত্বিক দেয়াল
সাংস্কৃতিক আর রাষ্ট্রীয় পরিচয়ের মাঝে মনস্তাত্ত্বিক দেয়াল
চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত
চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত
ট্রাম্পের প্রসংশা করে যা বললেন তার সাবেক প্রেস সেক্রেটারি
ট্রাম্পের প্রসংশা করে যা বললেন তার সাবেক প্রেস সেক্রেটারি
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
সর্বাধিক পঠিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর