ভারতের ‘ডিমের রাজধানী’ কোন শহর

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২৬, ০৯:২০আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৯:২০

তুলতুলে অমলেট, পুষ্টিকর ব্রেকফাস্ট স্যান্ডউইচ থেকে শুরু করে প্রোটিনসমৃদ্ধ কারি কিংবা বেক করা খাবার; রান্নার দুনিয়ায় অন্যতম বহুমুখী উপকরণ হলো ডিম। প্রতিদিন কোটি কোটি ডিম পৌঁছে যায় ভারতের বাসা-বাড়ি, রেস্তোরাঁ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে। এই বিশাল জোগানের একটি বড় অংশই আসে একটি নির্দিষ্ট শহর থেকে, যা কয়েক দশক ধরে পোলট্রি শিল্পে তৈরি করেছে আলাদা এক পরিচিতি। সুনির্দিষ্ট নেটওয়ার্ক, হ্যাচারি এবং ফিড মিলের কারণে তামিলনাড়ুর নামাক্কাল শহরটি অর্জন করেছে এক অনন্য উপাধি, ‘ভারতের ডিমের রাজধানী’।

নামাক্কাল প্রতিদিন লাখ লাখ ডিম উৎপাদনের মাধ্যমে কেবল ঘরোয়া বাজারেই নয়, মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারেও রফতানিতে বড় ভূমিকা রাখছে। সুসংগঠিত খামারব্যবস্থা, আধুনিক উৎপাদন পদ্ধতি এবং উদ্যোক্তাদের শক্তিশালী নেটওয়ার্কের ওপর ভর করেই নামাক্কালের এই উত্থান।

বৃহৎ আকারের লেয়ার ফার্মিং, আধুনিক পোলট্রি ব্যবস্থা, দক্ষ পরিবহন ও লজিস্টিকস, ফিড মিলের শক্তিশালী নেটওয়ার্ক এবং সুপ্রতিষ্ঠিত রপ্তানি অবকাঠামো নামাক্কালকে ভারতের পোলট্রি মানচিত্রে শীর্ষে তুলে এনেছে।

এ অঞ্চলে পোলট্রি কেবল একটি শিল্প নয়, এটি হাজার হাজার মানুষের জীবিকার প্রধান ভিত্তি। ফার্ম ছাড়াও ফিড প্রস্তুত, প্যাকেজিং, পরিবহন ও ভেটেরিনারি সেবার মতো খাতে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করেছে এই খাত।

অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা ও পাঞ্জাবের মতো রাজ্যগুলোও ভারতে ডিম উৎপাদনে এগিয়ে রয়েছে। তবে উন্নত অবকাঠামো, বহু দশকের অভিজ্ঞতা এবং ডিম উৎপাদন কেন্দ্রিক সুনির্দিষ্ট ইকোসিস্টেমের কারণে নামাক্কাল আজও অনন্য এক নাম।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
আন্দোলনে সমর্থনের পর অবস্থান বদল? শিক্ষার্থীদের ফিরে যেতে বললেন সালমান খান
অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, যন্তর মন্তরে আন্দোলন থামবে?
বেবি বুমারদের ট্রিলিয়ন ডলারের সম্পদ, শেষ পর্যন্ত যাচ্ছে কার হাতে
সর্বশেষ খবর
কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
২৩ দিনে ছাড়িয়েছে ছয় মাসের ডেঙ্গু রেকর্ড, কী করছে সিটি করপোরেশন
২৩ দিনে ছাড়িয়েছে ছয় মাসের ডেঙ্গু রেকর্ড, কী করছে সিটি করপোরেশন
'নির্বাচিত দেবদূত' : নাগরিক জীবনের নিঃসঙ্গতা ও পুরুষতন্ত্রের মনস্তত্ত্ব 
'নির্বাচিত দেবদূত' : নাগরিক জীবনের নিঃসঙ্গতা ও পুরুষতন্ত্রের মনস্তত্ত্ব 
সালমান রুশদিকে কি সন্ত্রাসী উদ্দেশ্যে হামলা করা হয়েছিল? আদালতে বিতর্ক
সালমান রুশদিকে কি সন্ত্রাসী উদ্দেশ্যে হামলা করা হয়েছিল? আদালতে বিতর্ক
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ