যৌন হয়রানির অভিযোগে জুতার মালা পরিয়ে শিক্ষককে পেটালেন শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ১৭:০২আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১৭:০২

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গোবরডাঙা হিন্দু কলেজে এক অতিথি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অশালীন আচরণের অভিযোগ উঠে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে কলেজের শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষককে পুরো ক্যাম্পাস ঘুরিয়ে জুতার মালা পরায়, ঝাঁটা পেটা করে এবং তার দিকে ডিম নিক্ষেপ করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

অভিযুক্ত শিক্ষকের নাম সন্দীপ দত্ত। তিনি কলেজটির ভূগোল বিভাগের অতিথি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। গোবরডাঙা থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার পর পুলিশ তাকে গ্রেফতার করেছে।

কলেজটির এক ছাত্রী অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষক তাকে বারবার ফোনে উত্যক্ত করতেন এবং অশালীন প্রস্তাব দিতেন। ওই শিক্ষার্থীর দাবি অনুযায়ী, শিক্ষক তাকে বিনামূল্যে তার বাড়িতে একা টিউশন পড়ানোর প্রস্তাব দেন এবং তার সঙ্গে একটি ‘ভালো সম্পর্ক’ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি তার সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলাম, কারণ আমার বাড়তি টিউশনের কোনও প্রয়োজন ছিল না। শ্রেণিকক্ষেই তার দেওয়া লেকচার আমি সহজে বুঝতে পারতাম।

ওই ছাত্রী আরও অভিযোগ করে বলেন, শিক্ষকের নিজের বাসভবনে প্রাইভেট টিউশন সেশনে উপস্থিত হতে অস্বীকৃতি জানালে পরবর্তীতে তাকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

শিক্ষার্থী আরও বলেন, সম্প্রতি তিনি আমাকে বলেছিলেন যে আমি যদি টিউশনের জন্য তার বাড়িতে না যাই, তবে তিনি আমাকে ফেল করিয়ে দেবেন। এরপরই আমরা অভিযোগ জানাতে গোবরডাঙা থানায় যাই।

থানায় যাওয়ার পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে উত্যক্ত করার বিষয়টি ওই ছাত্রী কয়েকজন সিনিয়র শিক্ষার্থীকেও অবহিত করেন। তারা অভিযুক্ত শিক্ষককে ক্যাম্পাসে ঘুরিয়ে ঝাড়ু পেটা করে এবং তার দিকে ডিম ছুড়ে মারে।

আরেকজন শিক্ষার্থী অভিযোগ করেন যে, এই অতিথি শিক্ষক নারী শিক্ষার্থীদের হুমকি দিয়ে বলতেন, তারা যেখানে ইচ্ছা গিয়ে অভিযোগ জানাতে পারেন, কিন্তু কোনও অভিযোগই তার কোনও ক্ষতি করতে পারবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও দৃশ্যে দেখা গেছে, ক্যাম্পাসের ভেতর দিয়ে নেওয়ার সময় অভিযুক্ত শিক্ষককে শিক্ষার্থীরা ঘিরে রেখেছে। এ সময় তার দিকে ডিম ছোড়া হয় এবং জুতার মালা পরতে বাধ্য করা হয়। এরপরই শিক্ষার্থীরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন। ভুক্তভোগী ছাত্রী বলেন, আমরা তার শাস্তি চাই এবং কলেজ থেকে অপসারণের দাবি জানাচ্ছি।

শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করেছে এবং ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। পুলিশ কর্তৃপক্ষ পুরো অভিযোগ খতিয়ে দেখছে। শিক্ষার্থী কর্তৃক আনীত অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষকের ওপর গণপিটুনি ও হেনস্থার পরিস্থিতিও তদন্তাধীন রয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্রে আস্থা হারিয়ে কেন পাকিস্তানের দিকে ঝুঁকছে কুয়েত
১৩ দিন পর ইরানে হামলা স্থগিত করতে কেন বাধ্য হলেন ট্রাম্প
ছাত্রদের আন্দোলনে টিকলো না মোদির অজেয় ভাবমূর্তি
সর্বশেষ খবর
অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মামলা
অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মামলা
রাজধানীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
রাজধানীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
৫৯ বছরেও গোল, ফুটবল বিশ্বকে আবারও চমকে দিলেন কিং কাজু
৫৯ বছরেও গোল, ফুটবল বিশ্বকে আবারও চমকে দিলেন কিং কাজু
ছাত্রশক্তির সভায় কমিটি নিয়ে হট্টগোল
ছাত্রশক্তির সভায় কমিটি নিয়ে হট্টগোল
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস