আপত্তিকর স্পর্শের প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা, হাত হারালেন তরুণী

আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ১৭:০৬ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৭:০৬

ভারতের মুম্বাইয়ের লোকাল ট্রেনে সহযাত্রীর অশালীন স্পর্শের প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো এক তরুণীকে। ভয়াবহ এই দুর্ঘটনায় নিজের বাঁ হাত হারিয়েছেন তিনি; মাথায় দিতে হয়েছে ১৬টি সেলাই। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

পুলিশ এ ঘটনায় জিতেন্দ্র হিরমুখে (৫৩) নামের অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। তিনি নাইগাঁও পূর্ব এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ অনুযায়ী, বোরিভালি থেকে ভিরারগামী একটি লোকাল ট্রেনে উঠেছিলেন তিনি। যাত্রাপথে অভিযুক্ত ব্যক্তি তাকে বারবার আপত্তিকরভাবে স্পর্শ করতে থাকেন। এর প্রতিবাদে তরুণী ক্ষুব্ধ হয়ে নিজের স্যান্ডেল ছুড়ে মারলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। অন্য যাত্রীরা থামানোর চেষ্টা করলেও অভিযুক্ত ব্যক্তি গালিগালাজ করে উল্টো নিজের স্যান্ডেল তরুণীর দিকে ছুড়ে মারেন।

ট্রেনটি নাইগাঁও স্টেশনে পৌঁছানোর পরও বাগ্‌বিতণ্ডা চলতে থাকে। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি তাকে ধাক্কা দিলে তিনি দুটি বগির মাঝখানের ফাঁকা জায়গায় পড়ে যান। তিনি প্ল্যাটফর্মে উঠে আসার চেষ্টা করার সময় ট্রেনটি চলতে শুরু করলে তার বাঁ হাত চাকার নিচে কাটা পড়ে। পরে এক পুলিশ কর্মকর্তা ও যাত্রীরা তাকে উদ্ধার করেন। ভিড়ের সুযোগে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেলেও কয়েক ঘণ্টা পর তাকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

হাসপাতালের শয্যা থেকে ওই তরুণী বলেন, নাইগাঁও স্টেশনের কাছাকাছি আসার পর লোকটি আমাকে যৌন হয়রানি শুরু করে। আমি প্রতিবাদ করি এবং জিজ্ঞাসা করি, আপনার বাড়িতে কি মা-বোন নেই? তবুও সে থামেনি।

তিনি আরও বলেন, আমি স্যান্ডেল দিয়ে তাড়াতে গেলে সেও আমাকে স্যান্ডেল দিয়ে মারে এবং ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি ন্যায়বিচার চাই। আমার পুরো জীবন ধ্বংস হয়ে গেছে। এক হাত দিয়ে আমি কীভাবে সংসার চালাব? আমার মাথায় ১৬টি সেলাই পড়েছে। ওর কঠোর শাস্তি হওয়া উচিত।

এদিকে মামলায় হত্যার চেষ্টার (১০৯ ধারা) অভিযোগ যুক্ত না করায় পুলিশের তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেছে তরুণীর পরিবার। পরে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) নেতারা রেলওয়ে পুলিশের (জিআরপি) জ্যেষ্ঠ পরিদর্শকের সঙ্গে দেখা করলে সংশ্লিষ্ট ধারাগুলো দ্রুত যুক্ত করার আশ্বাস দেওয়া হয়।

/এএ/
সম্পর্কিত
ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়লো প্রশিক্ষণ বিমান
নিউইয়র্কে ভবন ধসে নিহত ৩, আহত ১৭
ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, পর্যটকদের জন্য বাড়ছে সুবিধা
সর্বশেষ খবর
আদালত থেকে পালানো সেই কাউসারকে কারাগারে পাঠানোর আদেশ
আদালত থেকে পালানো সেই কাউসারকে কারাগারে পাঠানোর আদেশ
সাদ উদ্দিনের প্রতিশ্রুতি, ‘আরও শক্তিশালী হয়ে ফিরবো’
সাদ উদ্দিনের প্রতিশ্রুতি, ‘আরও শক্তিশালী হয়ে ফিরবো’
ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়লো প্রশিক্ষণ বিমান
ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়লো প্রশিক্ষণ বিমান
এমপির বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না?
সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের এমপির বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না?
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ঢাকায় খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত
ঢাকায় খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত