সাদ উদ্দিনের প্রতিশ্রুতি, ‘আরও শক্তিশালী হয়ে ফিরবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৬, ১৭:১২ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৭:১২

২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপে আর খেলা হচ্ছে না বাংলাদেশের ডিফেন্ডার সাদ উদ্দিনের। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পেয়ে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি। তবে মাঠে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ এই ডিফেন্ডার। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরও শক্তিশালী হয়ে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন সাদ।

চোটের কারণে সাফ অভিযান শেষ হয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েছেন তিনি। তার খোঁজখবর নেওয়া এবং সমর্থন জানানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ডিফেন্ডার।

নিজের বার্তায় সাদ লিখেছেন, ‘যারা আমার খোঁজ নিয়েছেন এবং পাশে থেকে সমর্থন জানিয়েছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। দুঃখজনকভাবে, গতকালের ম্যাচে পাওয়া চোটের কারণে ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের বাকি অংশে আমি আর খেলতে পারছি না। আমার দ্রুত সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। আমি কথা দিচ্ছি, আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো।’

টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে সতীর্থদের জন্য শুভকামনাও জানিয়েছেন তিনি। সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে সাদ লিখেছেন, ‘দলের জন্য অনেক অনেক শুভকামনা। গ্যালারি থেকে ওদের জন্য গর্জনটা জারি রাখুন!’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন
অবিশ্বাস্য গোল, ঘরের মাঠের সমর্থনে উচ্ছ্বসিত ফারহান
সাফ চ্যাম্পিয়নশিপ হামজা-শমিতদের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ
সর্বশেষ খবর
২২২০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি মেটাকে কী পদক্ষেপ নিচ্ছে সরকার
২২২০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি মেটাকে কী পদক্ষেপ নিচ্ছে সরকার
আদালত থেকে পালানো সেই কাউসারকে কারাগারে পাঠানোর আদেশ
আদালত থেকে পালানো সেই কাউসারকে কারাগারে পাঠানোর আদেশ
ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়লো প্রশিক্ষণ বিমান
ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়লো প্রশিক্ষণ বিমান
আপত্তিকর স্পর্শের প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা, হাত হারালেন তরুণী
আপত্তিকর স্পর্শের প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা, হাত হারালেন তরুণী
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ঢাকায় খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত
ঢাকায় খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত