লাইভস্ট্রিমের সময় বারান্দা থেকে পড়ে টিকটকারের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ১৯:৪২ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৯:৪২

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে লাইভস্ট্রিম করার সময় বহুতল ভবনের ছয় তলার বারান্দা থেকে পড়ে ১৪ বছর বয়সি এক কিশোরী টিকটকারের মৃত্যু হয়েছে। এই ঘটনাটি ঘটেছে জাপানে।

নিহত কিশোরী রূকা দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রতিবেদন অনুযায়ী, টিকটকে লাইভস্ট্রিম করার সময় বহুতল ভবনের ছয় তলার বারান্দার রেলিংয়ে বসে ভিডিও বানাচ্ছিল সে। হঠাৎই ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার সময় সে কয়েক সেকেন্ড রেলিংটি আঁকড়ে ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত হাত ফস্কে নিচে পড়ে যায়। নিচে পড়ার সময় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে।

লাইভস্ট্রিমিং চলাকালীন কয়েকজন দর্শক রূকাকে বারবার ‘আমার খিদে পেয়েছে’, ‘আমি ভয় পাচ্ছি’ এবং ‘এটি বিপজ্জনক’, এমন কথা বলতে শুনেছেন বলে দাবি করেছেন। ঘটনার পরপরই লাইভস্ট্রিমটি বন্ধ হয়ে যায়। কিশোরীর ঘনিষ্ঠ কয়েক জন জানিয়েছেন, ইদানিং সে ব্যক্তিগত নানা সমস্যা এবং মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছিল।

এক্স হ্যান্ডলে ছড়িয়ে পড়া এই ঘটনার ভিডিও দেখে নেটিজেনরা যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই কিশোরীর এমন পরিণতিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

সূত্র: আনন্দবাজার

/এএ/
সম্পর্কিত
লোহিত সাগরের গুরুত্বপূর্ণ এলাকা ছেড়ে কেন পিছু হটলো ইয়েমেনের সেনারা
ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান
ন্যাটো ও ইউরোপকে বিভক্ত করতে চায় রাশিয়া
সর্বশেষ খবর
অবৈধ সিম ঠেকাতে ফেস ভেরিফিকেশন চালুর উদ্যোগ, এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম
অবৈধ সিম ঠেকাতে ফেস ভেরিফিকেশন চালুর উদ্যোগ, এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম
নতুন অপ্রয়োজনীয় প্রকল্পে বিদেশি ঋণ নয়, উচ্চ সুদের ঋণে সতর্ক সরকার
নতুন অপ্রয়োজনীয় প্রকল্পে বিদেশি ঋণ নয়, উচ্চ সুদের ঋণে সতর্ক সরকার
পাঠ্যসূচিতে খালেদা জিয়ার অবদান অন্তর্ভুক্তির দাবি বিএনপির এমপির
পাঠ্যসূচিতে খালেদা জিয়ার অবদান অন্তর্ভুক্তির দাবি বিএনপির এমপির
হাইটেক পার্কে বিনিয়োগকারীদের জন্য ১০ বছরের কর অবকাশ
হাইটেক পার্কে বিনিয়োগকারীদের জন্য ১০ বছরের কর অবকাশ
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল