চীনে সন্তান নিলে দশ লাখ ইউয়ান দেওয়ার তাগিদ

বিদেশ ডেস্ক
১২ মে ২০২১, ১১:৩৫আপডেট : ১২ মে ২০২১, ১১:৩৫
image

চীনে কমে যাওয়া জন্ম হার বাড়াতে নতুন এক প্রস্তাব দিয়েছেন দেশটির এক প্রফেসর। সরকারের কাছে তিনি আহ্বান জানিয়েছেন, কোনও দম্পত্তি সন্তান নিলে তাদের দশ লাখ ইউয়ান বা এক লাখ ৫৬ হাজার মার্কিন ডলার দেওয়া হোক। শিশুদের বড় করে তোলার খরচ বাড়তে থাকা নিয়ে দেশটিতে তীব্র বিতর্ক চলার মধ্যেই এই প্রস্তাব দিয়েছেন ওই প্রফেসর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

চীনের সর্বশেষ আদম শুমারিতে দেখা গেছে ২০১০-২০২০ সালের মধ্যে জন্মহার কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন। ফলে আশঙ্কা বাড়ছে ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীকে সহায়তা করতে ব্যর্থ হবে শ্রমজীবী জনগোষ্ঠী।

এমন পরিস্থিতি ঠেকাতে পেকিং বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইকোনোমিকসের প্রফেসর লিয়াং জিয়ানঝাং দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম উইবুতে একটি ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে তিনি বলেছেন, সন্তান জন্মদানে উৎসাহিত করতে দশ লাখ ইউয়ান দেওয়া হলে চীনের জিডিপির দশ শতাংশ ব্যয় করে জন্মহার বর্তমানের ১.৩ থেকে বাড়িয়ে ২.১ করা সম্ভব হবে। এই দশ লাখ ইউয়ান নগদ, কর অব্যাহতি কিংবা বাড়ি নির্মাণের ভর্তুকি হিসেবে দেওয়া যেতে পারে বলে জানান তিনি।

এই প্রফেসর বলেন, ভবিষ্যতের জনগোষ্ঠী অর্থনীতিতে যে অবদান রাখবে তা দিয়ে এই খরচ পুষিয়ে নেওয়া যাবে। তিনি বলেন, ‘একটি পরিবার যদি আরেকটি সন্তান জন্ম দেয় তাহলে সেই শিশুটি ভবিষ্যতে সামাজিক নিরাপত্তা, রাজস্ব আয় হিসেবে যা প্রদান করবে তা দশ লাখ ইউয়ানের চেয়ে অনেক বেশি হয়ে যাবে।’

চীনা প্রফেসরের এই বক্তব্য উইবুতে সাড়া ফেলেছে। অনেক ব্যবহারকারী পাল্টাপাল্টি প্রশ্ন তুলে বলছেন, এভাবে রাজস্ব আয় ব্যবহার করা কি যৌক্তিক হবে? আবার অনেকেই বলছেন দশ লাখ ইউয়ান দিয়ে শিশুর শিক্ষা খরচ মেটানো যাবে কি?

/জেজে/
সম্পর্কিত
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক