নভোচারী নিয়ে পৃথিবীর কক্ষপথে ছুটছে চীনা মহাকাশযান

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০২১, ১৭:১১আপডেট : ১৭ জুন ২০২১, ১৭:১৭

প্রথমবারের মতো তিন নভোচারী নিয়ে পৃথিবীর কক্ষপথে ঐতাহাসিক যাত্রা শুরু করেছে চীনা মহাকাশযান ‘লং মার্চ ২-এফ’। বৃহস্পতিবার এই রকেটে করে শেনঝু-১২ ক্যাপসুলটি সফল যাত্রা শুরু করে। মিশনটি গত পাঁচ বছরের মধ্যে চীনের প্রথম স্পেসফ্লাইট যা কোনো মানুষ বহন করছে। তিন নভোচারী নিজেদের মহাকাশ স্টেশনে তিন মাস অবস্থান করবে বলে জানিয়েছে বেইজিং।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টা ১২ মিনিটে চীনের উত্তর পশ্চিমের গানসু প্রদেশের জিউকুয়ান স্যটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশযানটি সফলভাবে যাত্রা শুরু করে। কোন সমস্যা ছাড়া রকেটটি উৎেক্ষপণ হওয়ায় উল্লাসে ফেটে পড়েন চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নতুন স্পেস স্টেশন নির্মাণে মূলত এই তিন নভোচারীকে পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছে চীন। ভুপৃষ্ঠ থেকে ৩৮০ কিলোমিটার উচ্চতায় ওই মডিউলে থেকেই স্টেশন নির্মাণ কাজ এগিয়ে নেবেন তিন নভোচারী। তাদের নাম হাইশেং, লিউ বোমিং এবং তাং হংবো। এই অভিযান নিয়ে অনেক প্রত্যাশা বেইজিং-এর।

রকেট সফলভাবে উৎপক্ষেপণের আগে চীনের পক্ষ থেকে জানানো হয়, স্পেস স্টেশনে নির্মাণ পর্যায়ে এটাই প্রথম নভোচারীবাহী অভিযান’।

নতুন এই অভিযানকে দেশটির সরকারের জন্যও মর্যাদার ব্যাপার বলে মনে করা হচ্ছে। কেননা আগামী ১ জুলাই প্রতিষ্ঠার ১০০ বছর উদযাপন করতে যাচ্ছে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছে তারা।

চীনের মহাকাশ কেন্দ্রের প্রাথমিক একটি কোর মডিউল নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করছে। এবারের মহাকাশযানটি গিয়ে তার সঙ্গে যুক্ত হবে। এরপরই সেই কোর মডিউলে মোট তিন মাস কাটাবেন তিন মহাকাশচারী। আর চীনের স্পেস স্টেশনের এই কোর মডিউলের নাম ‘তিয়ানহে’।

/এলকে/
সম্পর্কিত
পৃথিবী কি একই সঙ্গে গোল ও চ্যাপ্টা হচ্ছে?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
সর্বশেষ খবর
কাউন্টিতে বাংলাদেশের খালেদ ঝড়, কেন্টের বড় জয়
কাউন্টিতে বাংলাদেশের খালেদ ঝড়, কেন্টের বড় জয়
হুথি হামলার পর মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পকিস্তান
হুথি হামলার পর মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পকিস্তান
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
এইচআইভি সংক্রমণ বাড়ায় ফিজিতে জরুরি অবস্থা ঘোষণা
এইচআইভি সংক্রমণ বাড়ায় ফিজিতে জরুরি অবস্থা ঘোষণা
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?