বৌদ্ধ অধ্যুষিত তিব্বতে চীনের প্রেসিডেন্ট!

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০২১, ২২:২৪আপডেট : ২৩ জুলাই ২০২১, ২২:২৪

চীনের স্বায়ত্বশাসিত ও বিতর্কিত অঞ্চল তিব্বতে সফর করেছেন শি জিনপিং। গত ৩০ বছর পর দেশটির কোন রাষ্ট্র প্রধানের তিব্বত সফর। গত বুধ থেকে শুক্রবার তিনি বৌদ্ধ অধ্যুষিত অঞ্চলটিতে অবস্থান করেন। তবে শি’র সফর শেষে এই খবর প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

তিব্বতে চীনের প্রেসিডেন্ট শি জিং পিংয়ের সফরের বিষয়ে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম সিসিটিভি'র প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শি জিনপিং তিব্বতের ঐতিহ্যবাহী পোশাক পরে আছেন। তাকে লালগালিচা সংবর্ধনা জানানো হয়। পরে লাসায় পোটালা প্রাসাদ স্কয়ার ও এর সংলগ্ন বৌধ সন্ন্যাসীদের আশ্রম পরিদর্শন করেন। তিব্বতের নির্বাসিত নেতা দালাই লামা এই আশ্রমের এক সময়কার প্রধান ছিলেন। তবে হঠাৎ তিব্বতে সফর করলেন কেনো, এ বিষয়ে বেইজিং-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

চীনের দুর্গম এবং মূলত বৌদ্ধ অধ্যুষিত তিব্বত একটি স্বশাসিত অঞ্চল। দীর্ঘ দিন থেকেই সেখানকার বাসিন্দারা সাংস্কৃতিক ও ধর্মীয় স্বাধীনতা হরণ হওয়ার অভিযোগ করে আসছে। বেইজিং বলছে,হিমালয়ের পার্বত্য এলাকাটির উন্নতি ও সমৃদ্ধির চেষ্টা চালানো হচ্ছে। অন্য অনেকের মধ্যে তিব্বতের নির্বাসিত প্রেসিডেন্ট লবসাং সাঙ্গাই অভিযোগ করে আসছেন, সেখানকার বাসিন্দাদের শিক্ষার নামে শ্রম শিবির এবং প্রশিক্ষণ কেন্দ্রে যেতে বাধ্য করা হচ্ছে।

তিব্বতিরা চীনের শাসন মানতে রাজি নয়। এ কারণে ১৯৫৯ সালে তিব্বতিরা দালাই লামার নেতৃত্বে চীনের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলন গড়ে তোলেন,কিন্তু শেষ পর্যন্ত তা সফল হয়নি।

/এলকে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী