৫ হাজার কক্ষের কোয়ারেন্টিন সেন্টার বানালো চীন

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫২

বিশ্বের বিভিন্ন দেশ যখন করোনাভাইরাস বিধিনিষেধ শিথিল করছে এবং সীমান্ত খুলে দিচ্ছে তখন চীন তাদের করোনা-শূন্য নীতির গতি দ্বিগুণ বাড়িয়েছে। এর সর্বশেষ উদাহরণ হলো ২৬ কোটি ডলার ব্যয়ে তারা নির্মাণ করেছে পাঁচ হাজার কক্ষের কোয়ারেন্টিন সেন্টার। বিদেশ থেকে আগতদের রাখতে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়ানঝো শহরে নির্মিত হচ্ছে এই সেন্টার।

সারিবদ্ধ দুই-তিন তলা ভবনে নির্মিত এসব কক্ষের ছাদ হবে ঐতিহ্যবাহী চীনা স্টাইলে। বিশালাকার এই কমপ্লেক্সটির আয়তন প্রায় ৪৬টি ফুটবল মাঠের সময়। এটি নির্মাণে সময় লেগেছে তিন মাসের কম।

বিদেশ থেকে চীনে যাওয়া নাগরিক এবং বিদেশিদের কোয়ারেন্টিনের জন্য গুয়ানঝো শহরের বিভিন্ন হোটেলে রাখা হতো। এর বদলে কোয়ারেন্টিন সেন্টার বানিয়ে করোনা ছড়ানো ঠেকাতে চায় বেইজিং।

বিমানবন্দর থেকে সরাসরি বাসে করে ভ্রমণকারীদের ওই সেন্টারে নেওয়া হবে। সেখানে একটি কক্ষে অন্তত দুই সপ্তাহ তাদের থাকতে হবে। প্রত্যেক কক্ষে একটি ভিডিও চ্যাট ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত থার্মোমিটার থাকবে। এছাড়া তিন বেলার খাবার সরবরাহ করবে রোবট। স্টাফদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ এড়ানোর যাবতীয় ব্যবস্থা রাখা হয়েছে এতে।

ওই সেন্টারের আনুষ্ঠানিক নাম গুয়ানঝো ইন্টারন্যাশনাল হেলথ স্টেশন। চীনে এই ধরণের সেন্টার এটাই প্রথম। তবে বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে বেইজিংয়ের জিরো টলারেন্স নীতির আওতায় নেওয়া পদক্ষেপের অনেক প্রথমের একটি হতে পারে এই সেন্টার।

সূত্র: সিএনএন

/জেজে/
সম্পর্কিত
চীনে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৮
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত
একসঙ্গে মহাকাশে ৯টি কৃত্রিম উপগ্রহ পাঠালো চীন
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে হারিয়েছিল মিয়ানমারকে, এবার পারলো না বাংলাদেশ
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে হারিয়েছিল মিয়ানমারকে, এবার পারলো না বাংলাদেশ
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
গাজী নজরুল ৪ ও স্ত্রী মাকসুদা ১ দিনের রিমান্ডে
গাজী নজরুল ৪ ও স্ত্রী মাকসুদা ১ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি