চীনে আকস্মিক বন্যা, বাস্তুচ্যুত প্রায় ২০ লাখ মানুষ

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০২১, ১৮:১৫আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৮:১৫

চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশে মারাত্মক বন্যা দেখা দিয়েছে। আকস্মিক এই বন্যায় প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। গত সপ্তাহের মৌসুমী বৃষ্টিতে প্রদেশটির প্রায় ৭০টি জেলায় বাড়িঘর ভেঙে পড়ে। শুরু হয় ভূমি ধস। কর্মকর্তারা বলছেন, ভারি বৃষ্টিপাতে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে।

হেনান প্রদেশে মারাত্মক বন্যায় তিন শতাধিক মানুষের মৃত্যুর তিন মাসেরও কম সময়ের মধ্যে শানঝি প্রদেশে মারাত্মক বন্যা দেখা দিলো। চীনের আবহাওয়া দফতর জানিয়েছে, ভারি, দীর্ঘমেয়াদি বৃষ্টিপাত এবং ঝড়ের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

শানঝি প্রদেশে বেশ কয়েকটি প্রাচীন স্মৃতিস্তম্ভ রয়েছে। ভারি বৃষ্টিপাতে সেগুলোও ঝুঁকিতে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এক লাখ ২০ হাজারের বেশি মানুষকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া প্রায় ১৭ হাজার বাড়ি ধসে পড়েছে।

ভূমি ধসের কবলে পড়ে চার পুলিশ কর্মকর্তার মৃত্যুর খবর দিয়েছে রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমস। তারা বলছে, এই বন্যা হেনানের চেয়েও মারাত্মক হয়ে উঠতে পারে।

শানঝি প্রদেশের রাজধানী তাইয়ুনে গত সপ্তাহে গড়ে ১৮৫.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অর্থ ১৯৮১ থেকে ২০১০ পর্যন্ত সেখানে অক্টোবর মাসে গড় বৃষ্টির পরিমাণ ২৫ মিলিমিটার।

তাইয়ুনের উদ্ধারকারীরা মাইক ব্যবহার করে আটকে পড়া লোকদের বলছেন, ‘শিশুদের মাথার ওপর রাখুন, উপকূলে যেতে নারী ও বয়স্কদের অগ্রাধিকারদিন। ভয় পাবেন না, সবাইকে উদ্ধার করা হবে।’

চীনের কয়লা উৎপাদনকারী প্রদেশগুলোর অন্যতম শানঝি। বৃষ্টিপাতের কারণে সেখানকার খনি এবং রাসায়নিক কারখানার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

/জেজে/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের