চীনে ছড়িয়ে পড়ছে ডেল্টা ভ্যারিয়েন্ট

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০২১, ১৯:২৩ আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৯:২৩

করোনাভাইরাসের অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে চীনে। উত্তরপূর্বাঞ্চলে প্রতিদিন নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লড়াই করতে হচ্ছে দেশটির সরকারকে। গত ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এক হাজার ৩০৮ জন ডেল্টায় শনাক্ত হয়েছেন। 

চীনে এই প্রথম ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়েছে। যা গত গ্রীষ্মে স্থানীয়ভাবে ছড়ানো ডেল্টার সংক্রমণের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, চীনের ২১টি প্রদেশ, অঞ্চল এবং পৌরসভায় ছড়িয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সংক্রমণের সংখ্যা অনেক কম হলেও কোভিড শূন্যের কোটায় নামিয়ে আনতে চীনের সরকারের নেওয়া পদক্ষেপে ধাক্কা খেল। তবে পরিস্থিতি মোকাবিলায় চেষ্টার কমিতে নেই সরকারের। 

উত্তরপূর্বাঞ্চলীয় শহর ডালিয়ান শহরে করোনোর বিস্তার রোধে লকডাউনে রয়েছে। শনিবার এক ব্রিফিং এ জানিয়েছে জাতীয় স্বাস্থ্য কমিশনের কার্যলয়। 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর ছড়িয়ে পড়ে বিশ্বে। এ পর্যন্ত  ৫১ লাখেরও বেশি মানুষ কোভিডে মারা গেছেন।

/এলকে/
সম্পর্কিত
চীনে নদীর তলদেশ দিয়ে চলে ট্রেন, যাত্রাপথে দেখা মেলে আলো-লেজারের খেলা
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন পুতিন, ট্রাম্প ও শি
সর্বশেষ খবর
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ
পর্যটনের উন্নত দর্শন: সম্ভাবনার বাংলাদেশ, কতটা এগিয়েছে?
পর্যটনের উন্নত দর্শন: সম্ভাবনার বাংলাদেশ, কতটা এগিয়েছে?
এপ্রিল-মার্চ অর্থবছর চালুতে কর্মপরিকল্পনা চেয়েছে গণপূর্ত মন্ত্রণালয়
এপ্রিল-মার্চ অর্থবছর চালুতে কর্মপরিকল্পনা চেয়েছে গণপূর্ত মন্ত্রণালয়
সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট