আফ্রিকাকে ১০০ কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি চীনের

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০২১, ২৩:০০আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ২৩:৩৩

করোনায় জর্জরিত আফ্রিকার দেশগুলো। সেই সঙ্গে ভুগছে টিকা সংকটে। এমন সময় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আফ্রিকাকে সরাসরি ৬০ কোটি এবং বিকল্প উৎস হতে আরও ৪০ কোটি ডোজ টিকা সহায়তা দেওয়া হবে। সোমবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

এছাড়াও আফ্রিকারদেশগুলোতে চীনের কোম্পানিগুলোকে ১০ বিলিয়নের কম বিনোয়োগ না করতে উৎসাহিত করবেন বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট শি। সোমবার এক সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, ‘কোভিডের বিরুদ্ধে সবাইকে এক হয়ে লড়াই অব্যাহত রাখতে হবে। আমাদের জনগণকে সুরক্ষার দেওয়ার বিষয়টি অগ্রাধিকার দিতে হবে’।

ইতোমধ্যে আফ্রিকায় ২০ কোটিরও বেশি করোনার প্রতিষেধক টিকা সরবরাহ করেছে বেইজিং। এর বেশিরভাগই নিজেদের উদ্ভাবিত সিনোফার্মের টিকা।

গত বুধবার দ. আফ্রিকায় প্রথম শনাক্ত হয় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ফলে একের পর এক দেশ আফ্রিকার সঙ্গে বিমান চলাচলে স্থগিত করে চলছে। এতে বিপাকে পড়ে দেশটি। যদিও ইতোমধ্যে যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক দেশেই এই নতুন ধরন শনাক্ত হচ্ছে।

/এলকে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী