চীনের পূর্বাঞ্চলে ফের কোভিড বিধিনিষেধ জোরদার

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুলাই ২০২২, ১৭:৩৯আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৭:৩৯

চীনের পূর্বাঞ্চলীয় শহরগুলোতে ফের কোভিড বিধিনিষেধ জোরদার করা হয়েছে। নতুন করে করোনার প্রাদুর্ভাবের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, নতুন করে এই পরিস্থিতি চীনের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য একটি নতুন হুমকি তৈরি করেছে।

ইয়াংজি ডেল্টা এলাকার একটি উৎপাদন কেন্দ্র উক্সিতে আন্ডারগ্রাউন্ড অনেক পাবলিক ভেন্যুতে কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর মধ্যে দোকানপাট, সুপারমার্কেটও রয়েছে। রেস্তোঁরাগুলোতে ডাইন-ইন পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। সরকারিভাবে লোকজনকে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার নতুন করে ৪২ জনের উপসর্গবিহীন কোভিড ধরা পড়ার পর বাসিন্দাদের বিনা প্রয়োজনে শহর না ছাড়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

আনহুই প্রদেশের সি কাউন্টির সাত লাখ ৬০ হাজার বাসিন্দা লকডাউনের আওতায় রয়েছে। শনিবার নতুন করে ২৮৮ জন শনাক্ত হওয়া শহটিতে গণপরিবহন পরিষেবা স্থগিত করা হয়েছে।  এই আনহুই প্রদেশকে চীনের বেশিরভাগ নতুন সংক্রমণের জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।

রবিবার ন্যাশনাল হেলথ কমিশন রবিবার জানিয়েছে, চীনের মূল ভূখণ্ডে ৪৭৩টি নতুন সংক্রমণ রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ১০৪ জনের কোনও উপসর্গ ছিল না। বাকি ৩৬৯ জনের উপসর্গ ছিল।

/এমপি/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের