যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংলাপ স্থগিত করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২২, ১৮:৩৫আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৮:৩৫

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের জের ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের সামরিক সংলাপ স্থগিত করেছে চীন। একই সঙ্গে বেশ কয়েকটি খাতে ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা বাতিলেরও ঘোষণা দিয়েছে দেশটি। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এসব পদক্ষেপের কথা জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তঃসীমান্ত অপরাধ, মাদক পাচার অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোসহ আটটি খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাতিল করেছে চীন।

ন্যান্সি পেলোসি জাপান ত্যাগের পর এক বিবৃতি দিয়ে দ্বিপক্ষীয় সামুদ্রিক সামরিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটি দ্বিপক্ষীয় বৈঠক বাতিল করেছে।

এছাড়া পৃথকভাবে ন্যান্সি পেলোসি ও তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে বেইজিং।

বেইজিংয়ের ক্রমাগত হুমকি উপেক্ষা করে মঙ্গলবার তাইওয়ান সফর শুরু করেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। বুধবার তিনি অঞ্চলটি ছেড়ে যান। মার্কিন স্পিকারের এই সফরের তীব্র প্রতিক্রিয়া জানায় চীন।

পেলোসির তাইওয়ান সফরের একদিনের মাথায় তাইওয়ানকে ঘিরে ‘কৌশলগত মহড়া’ শুরু করেছে চীন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মহড়া চলবে আগামী রবিবার পর্যন্ত।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী