বন্ধ হলো বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক্স মার্কেট

আন্তর্জাতিক ডেস্ক
২৯ আগস্ট ২০২২, ২১:১১আপডেট : ২৯ আগস্ট ২০২২, ২১:১১

সাময়িকভাবে বন্ধ হলো বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক্স মার্কেট হিসেবে পরিচিত চীনের শেনজেনের হুয়াকিয়াংবেই এলাকার ইলেকট্রনিক্স সামগ্রীর মার্কেট। কোভিড সংক্রমণ নির্মূলে বেইজিংয়ের জিরো কোভিড নীতির অংশ হিসেবে এটি আপাতত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।

ওই মার্কেট ছাড়াও হুয়াকিয়াংবেই এলাকার সব দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অফিস বন্ধ থাকবে। তবে হাসপাতাল ও সুপারমার্কেট খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

হুয়াকিয়াংবেই এলাকায় সম্প্রতি ১১ জনের করোনা শনাক্তের পর এই সিদ্ধান্ত নেয় স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার সকালে মার্কেটের প্রধান ফটকের সামনে এ সংক্রান্ত নোটিস দেখতে পান ব্যবসায়ীরা। এতে বলা হয়, অঞ্চলটিতে কয়েকজনের কোভিড শনাক্ত হওয়ায় মার্কেট আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।

মার্কেট বন্ধ থাকাকালে সেখানকার সব ব্যবসায়ী ও কর্মচারীকে প্রতিদিন র‌্যাপিড টেস্ট করানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে মার্কেট খোলার পর কর্তৃপক্ষের প্রতিনিধিদের এই টেস্ট রিপোর্ট দেখাতে হবে। এটি দেখানোর পরই কেবল তারা মার্কেটে প্রবেশের সুযোগ পাবেন।

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী