বয়স্কদের থেকে দূরে থাকুন, সতর্ক করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৩, ১১:৫৮আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১২:০৯

আসছে চান্দ্র নববর্ষ। এ উপলক্ষে চীনে থাকে বর্ণিল ও আনন্দময় আয়োজন। নববর্ষ মানেই আনন্দে মেতে থাকা। পুরনোকে ছেড়ে নতুনকে স্বাগত জানানো হয় এই মহোৎসবে। তবে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চান্দ্র নববর্ষের ছুটিতে বয়স্ক আত্মীয়দের সঙ্গে দেখা না করতে ভ্রমণে সতর্ক করেছে বেইজিং।

চীনের মহামারি প্রতিরোধ দলের সদস্য প্রফেসর গুও জিয়ানওয়েন বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বলেন, ‘উৎসব উপলক্ষে ছুটিতে আসবে অনেকে। কিন্তু বয়স্ক আত্মীয় যারা সংক্রমিত হননি তাদের বাড়িতে দেখা করতে যাবেন না। তাদের যত্ম নেওয়ার অনেক উপায় আছে আপনার কাছে। তাদের বাড়িতে ভাইরাসে প্রবেশের সুযোগ করে দেবেন না।’

আগামী ২১ জানুয়ারি খেকে চীনে নবর্বষের ছুটি শুরু হচ্ছে। করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যেও ২০২০ সালের মার্চের পর সম্প্রতি ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয় শি জিনপিং সরকার। এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে চীনে ফিরছে অনেকে। কিন্তু এতে করোনার ঢেউ আরও ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহে সাংহাই, বেইজিংসহ চীনের বেশ কয়েকটি বড় শহরে সংক্রমনের পিক টাইম পার করেছে। অঞ্চলগুলো নিয়ে উদ্বেগের বিষয় হলো, সেখানকার স্বাস্থ্যসেবার জায়গা কম। ফলে বয়স্করা টিকা না পাওয়ার শঙ্কায় আছে।

এ প্রসঙ্গে চিকিৎসক ইয়েল বিশ্ববিদ্যালয়ের বার্ধক্য ও জনস্বাস্থ্য বিষক বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক চিকিৎসক চেন শি বলেন, ‘চীনের গ্রামীণ জনপদের পরিস্থিতি ঘোলাটে। আমাদের কাছে বিশ্বস্ত খবর রয়েছে যে বসন্ত উৎসব যত ঘনিয়ে আসবে গ্রামীণ অঞ্চলের পরিস্থিতি তত অবনতির দিকে যাবে।’  সূত্র: দ্য গার্ডিয়ান

/এলকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী