পাঁচ সপ্তাহে করোনায় ৬০ হাজার মৃত্যু, বেইজিংয়ের স্বীকারোক্তি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৩, ২০:২৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ২০:২৯

বিতর্কিত জিরো কোভিড নীতি বাতিলের পর গত পাঁচ সপ্তাহে করোনাভাইরাসে চীনে ৬০ হাজার মানুষ মারা গেছেন। মৃত ব্যক্তিদের গড় বয়স ৮০ দশমিক ৩ বছর। যাদের প্রাণহানি ঘটেছে ৯০ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। শনিবার (১৪ জানুয়ারি) এক ঘোষণায় জানিয়েছে দেশটির সরকার।

চীনে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার শূন্যের কোটায় নামিয়ে আনতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল শি জিনপিংয়ের সরকার। কিন্তু দেশটির সাধারণ মানুষের বিক্ষোভের মুখে গত ডিসেম্বরে এই নীতি থেকে সরে আসতে বাধ্য হয়। এরপর থেকে নতুন করে করোনা সংক্রমণের ঢেউ দেখা দিয়েছে রাজধানী বেইজিংসহ একাধিক বড় শহরে। ধারণা করা হচ্ছে, দেশটির জনসংখ্যার ৭০ থেকে ৯০ শতাংশ মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের চিকিৎসাবিষয়ক বিভাগের পরিচালক জিয়াও ইয়াহুই বলেছেন, গত ৮ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারির মধ্যে প্রকৃতপক্ষে ৫৯ হাজার ৯৩৮ জন মারা গেছেন। গত এক মাসের কিছু বেশি সময়ে কোভিড সংক্রমণের কারণে শ্বাসকষ্টে ৫ হাজার ৫০৩ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করেছে মেডিক্যাল ইনস্টিটিউটগুলো। 

আগামী সপ্তাহে চীনে চান্দ্র নববর্ষে উপলক্ষে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ছুটিতে আসছেন অনেকে। এতে করোনার সংক্রমণ আরও বাড়ার শঙ্কা জানিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সূত্র: দ্য গার্ডিয়ান

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান