চীনের পক্ষে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হওয়া অসম্ভব: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৩, ১৬:২৩আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৬:২৩

ইউক্রেন যুদ্ধ অবসানে মস্কো-কিয়েভের মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে চায় চীন। চলমান সংঘাত বন্ধে ১২ দফা শান্তি পরিকল্পনা নিয়ে বিবদমান পক্ষগুলোর সঙ্গে কাজ করতে ইচ্ছুক শি জিনপিং সরকার। কিন্তু নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে চীনের সক্ষমতা রয়েছে বলে মনে করছে না যুক্তরাষ্ট্র।

ইউক্রেনে রাশিয়ার দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হওয়ার জন্য চীনের আগ্রহ নিয়ে এটি ছিল সবশেষ মার্কিন সমালোচনা। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, 'আমি মনে করি না আপনারা চীনকে যুক্তিসঙ্গতভাবে নিরপেক্ষ ভূমিকায় দেখতে পারেন।'

জন কিরবি আরও বলেন, 'ইউক্রেনে রুশ আগ্রাসনের সমালোচনা থেকে বিরত রয়েছে চীন। শুধু তাই নয়, মস্কো থেকে তেল কেনা অব্যাহত রেখেছে দেশটি।'

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার (২১ মার্চ) মস্কোয় পুতিনের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছিলেন। ইউক্রেন সংঘাত প্রাধান্য পায় ওই বৈঠকে।

মঙ্গলবার দুই নেতা আলোচনার পর রাশিয়া-চীনা সম্পর্কের একটি ‘নতুন যুগ’ বলে অভিহিত করেন তারা। মার্কিন মুখপাত্র কিরবি দাবি করেন, রাশিয়া ও চীন আন্তর্জাতিক ব্যবস্থার নিয়মে পরিবর্তন আনতে চায়।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ অবসানের ভিত্তি হতে চীনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা। কিয়েভ ও পশ্চিমারা যখন রাজি থাকবে তখন এই সমাধান সম্ভব। সূত্র: আল জাজিরা, এএফপি

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
‘যুদ্ধ শেষ হয়নি’, সংঘাত বাড়লে নতুন অস্ত্র-লক্ষ্যবস্তু ব্যবহারের হুমকি ইরানের
নেতানিয়াহু ‘গণহত্যার স্থপতি’, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর গ্রেফতারের দাবি মামদানির
বুধবার থেকেই ইরানি এয়ারলাইন বন্ধ: যুক্তরাষ্ট্রের হুমকি
সর্বশেষ খবর
‘যুদ্ধ শেষ হয়নি’, সংঘাত বাড়লে নতুন অস্ত্র-লক্ষ্যবস্তু ব্যবহারের হুমকি ইরানের
‘যুদ্ধ শেষ হয়নি’, সংঘাত বাড়লে নতুন অস্ত্র-লক্ষ্যবস্তু ব্যবহারের হুমকি ইরানের
ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির
ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির
স্পাইসজেটের ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসাররা কত বেতন পান
স্পাইসজেটের ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসাররা কত বেতন পান
এআই নিয়ে জাতীয় নিরাপত্তার শঙ্কা, মোকাবিলায় যুক্তরাষ্ট্র-চীনের উদ্যোগ
এআই নিয়ে জাতীয় নিরাপত্তার শঙ্কা, মোকাবিলায় যুক্তরাষ্ট্র-চীনের উদ্যোগ
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ 
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ