‘দক্ষিণ চীন সাগরকে সামরিকীকরণ করছে যুক্তরাষ্ট্র’

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ২২:০২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ২২:০৬


যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দক্ষিণ চীন সাগরকে সামরিকীকরণের অভিযোগ তুলেছে চীন। এ সাগরের বিরোধপূর্ণ উডি দ্বীপে চীনা ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবরে ওয়াশিংটনের উদ্বেগ প্রকাশের পরদিনই এ প্রতিক্রিয়া জানালো বেইজিং।
বেইজিং বলছে, চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা ছাড়াই যুক্তরাষ্ট্রের এ ধরনের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত।

শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই বলেন, মার্কিন বিমান ও নৌ টহল এ অঞ্চলে উত্তেজনা ছড়াচ্ছে।

উডি দ্বীপে চীনা ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবর অস্বীকার করলেও বেইজিং-এর পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন অনুসারে নিজেকে রক্ষার পূর্ণ অধিকার চীনের রয়েছে।

‘দক্ষিণ চীন সাগরকে সামরিকীকরণ করছে যুক্তরাষ্ট্র’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল, দক্ষিণ চীন সাগরের একটি বিরোধপূর্ণ দ্বীপে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বেইজিং। মার্কিন সামরিক দফতর পেন্টাগনের একজন মুখপাত্র জানান, তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানান, আমাদের কাছে প্রমাণ আছে যে প্রতিদিন ওই এলাকায় সামরিকীকরণ চলছে। এটি খুবই উদ্বেগের বিষয়। যুক্তরাষ্ট্র এ ব্যাপারে চীনের সঙ্গে আলোচনা করতে চায়।

এর আগে, ১৪ ফেব্রুয়ারির স্যাটেলাইট ইমেজের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, দ্বীপপুঞ্জের উডি দ্বীপে চীন এ ক্ষেপণাস্ত্রের দুইটি ব্যাটারি পারাসেল মোতায়েন করেছে। দুই ব্যাটারিতে আটটি মিসাইল লাঞ্চার এবং রাডার রয়েছে।

দক্ষিণ চীন সাগরের পারাসেল দ্বীপপুঞ্জের উডি দ্বীপ নিয়ে ভিয়েতনাম ও তাইওয়ানের সঙ্গে চীনের বিবাদ রয়েছে। এ দেশ দুটিও দ্বীপটির ওপর নিজেদের মালিকানা দাবি করে। তাইওয়ানের পক্ষ থেকেও সেখানে চীনা ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবর নিশ্চিত করা হয়েছে।

বিবিসি’র খবরে বলা হয়েছে, এরইমধ্যে দক্ষিণ চীন সাগরে ব্যাপক ভূমি পুনরুদ্ধার কাজ শুরু করেছে চীন। বেইজিং বলছে, কোনও রকম সামরিক উদ্দেশ্য ছাড়াই বৈধ পথেই এটা করা হচ্ছে। চীনের এমন উদ্যোগে ওই ভূখণ্ডের মালিকানা দাবি করা অন্য দেশগুলোর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে সামরিকায়ন নিয়ে উদ্বেগ বাড়ছে।

উল্লেখ্য, চীনের পাশাপাশি দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকাগুলোকে নিজ নিজ দেশের অন্তর্ভুক্ত বলে দাবি করে ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই ও তাইওয়ান। বিরোধপূর্ণ এসব এলাকা হলো স্পার্টলি, পারাসেল, প্রাসাটাস এবং স্কেয়ারবোরো দ্বীপপুঞ্জ। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী