চীনের ফুটপাতের দোকানে অগ্নিকাণ্ড, নিহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৪, ২৩:০০আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ২৩:০০

চীনের জিয়াংসি প্রদেশের জিনিউ শহরের একটি ফুটপাতের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৯ জন নিহত হয়েছেন। বুধবারের (২৪ জানুয়ারি) এই অগ্নিকাণ্ডে অন্তত নয়জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এবং স্থানীয় সরকার। কিছু মানুষ এখনও ঘটনাস্থলে আটকা পড়ে আছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

চীনা ডেইলি সংবাদমাধ্যমে স্থানীয় ফায়ার রেসপন্স ইমার্জেন্সি হেডকোয়ার্টার জানিয়েছে, বুধবার বিকালে ইউশুই জেলার তিয়ানগংনান অ্যাভিনিউয়ের দোকানের আন্ডারগ্রাউন্ড ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হতাহতের সংখ্যা প্রকাশ না করে চীনা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আহত ব্যক্তিদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটিতে সর্বশেষ ভয়াবহ অগ্নিকাণ্ডের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, দুর্ঘটনা রোধে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

জানা গেছে, গত এক বছরে চীনে বেশ কয়েকটি দাবানল হয়েছে। শুধু তাই না গত সপ্তাহেও মধ্য চীনের হেনান প্রদেশের একটি স্কুল ছাত্রাবাসে আগুন লেগে ১৩ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় সাতজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী