স্পেসওয়াক করলেন চীনের শেনচৌ-১৮ ক্রুরা

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মে ২০২৪, ১৭:২৫আপডেট : ২৯ মে ২০২৪, ১৭:২৫

চীনের কক্ষপথে থাকা মহাকাশ স্টেশনে শেনচৌ-১৮ এর ক্রুরা তাদের প্রথম স্পেসওয়াক সম্পন্ন করেছেন। মঙ্গলবার (২৮ মে) তারা এ স্পেসওয়াক করেন। চীনের ম্যানড স্পেস এজেন্সি এ খবর জানিয়েছে। সংস্থাটির দাবি, এটি ছিল চীনা নভোচারীদের সবচেয়ে দীর্ঘ সময় একক স্পেসওয়াক।

প্রায় সাড়ে আট ঘণ্টার এ স্পেসওয়াকে চীনা নভোচারী ইয়ে কুয়াংফু, লি ছোং ও লি কুয়াংসু একসঙ্গে স্পেস স্টেশনে একটি বিশেষ যন্ত্র স্থাপন করেছেন। যন্ত্রটির কাজ হবে কক্ষপথে ভাসতে থাকা বিভিন্ন ধরনের টুকরো জিনিসপত্রের হাত থেকে স্টেশনটিকে সুরক্ষা দেওয়া।

মহাকাশ স্টেশনে থাকা রোবোটিক হাত এবং চীনের গ্রাউন্ড স্টেশনে থাকা কর্মীদের সমন্বিত সহায়তায় মিশনটি সম্পন্ন করেন নভোচারীরা।

শেনচৌ ১৮ ক্রুরা অনেকগুলো বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা, ট্রায়াল, স্পেসওয়াক এবং পেলোড স্থাপনের কাজ চালিয়ে যাবে।

সূত্র: সিজিটিএন

/এএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী