রুশ সামরিক গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০১৯, ১৩:৫৮আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৪:০০

যুক্তরাজ্যে পক্ষত্যাগী সাবেক রুশ গুপ্তচর ক্রিপালের ওপর রাসায়নিক হামলার জের ধরে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার শীর্ষ দুই কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে রাসায়নিক হামলা চালানোর জন্য দুই রুশ গোয়েন্দাকে চিহ্নিত করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

রুশ সামরিক গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞা

ইইউ’র অভিযোগ, দুই রুশ গোয়েন্দা এবং রুশ সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান ও উপ-প্রধান যুক্তরাজ্যে গত মার্চে স্ক্রিপালকে রাসায়নিক অস্ত্র প্রয়োগে হত্যার ব্যর্থ চেষ্টা করে।

রুশ গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পাশাপাশি ইইউ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাসায়নিক অস্ত্র কর্মসূচিতে জড়িত ৫ জনের সম্পদ বাজেয়াপ্ত ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এর আগে সের্গেই স্ক্রিপাল ও তার কন্যা ইউলিয়াকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে বুধবার দুই রুশ নাগরিকের নাম প্রকাশ করে যুক্তরাজ্য। 

উল্লেখ্য, গত ৪ মার্চ সালসবেরি শহরের একটি বিপণিকেন্দ্রের বেঞ্চে সের্গেই স্ক্রিপাল এবং তার ৩৩ বছরের কন্যা ইউলিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে এ ঘটনায় ব্যবহৃত নার্ভ এজেন্টের সন্ধান পায় ব্রিটিশ কর্তৃপক্ষ। কন্যাকে নিয়ে সের্গেই স্ক্রিপাল যেখানে দুপুরের খাবার খেয়েছিলেন- জিজ্জি নামের সলসবেরির ওই পিজার দোকানেই তার স্নায়ুকে আঘাতকারী এই নার্ভ এজেন্টের খোঁজ মিলেছে। অন্তত পাঁচটি স্থানে ফরেনসিক তদন্ত চালানোর পর পিজার দোকানে এর সন্ধান মিলে।

জিজ্জিতে দুপুরের খাবারের অন্তত দুই ঘণ্টা পর সাবেক ওই রুশ গুপ্তচর ও তার মেয়েকে অত্যন্ত সঙ্কটাপন্ন অবস্থায় কাছের একটি পার্ক থেকে উদ্ধার করা হয়। তাদের উদ্ধারে যাওয়া একজন পুলিশ কর্মকর্তাও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ে ইউলিয়া বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

/এএ/
সম্পর্কিত
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
ইউকে-ইউরোপ ট্যুরে চার্লি এক্সসিএক্স
সর্বশেষ খবর
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
কেন্টের হয়ে হাসানের পর এবার খালেদের সাফল্য
কেন্টের হয়ে হাসানের পর এবার খালেদের সাফল্য
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন রাবির দৃষ্টিহীন শিক্ষার্থী শাকিল
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন রাবির দৃষ্টিহীন শিক্ষার্থী শাকিল
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের