ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯৭ হাজার

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
২৯ মার্চ ২০২০, ২২:৫৫আপডেট : ২৯ মার্চ ২০২০, ২২:৫৭

ইতালিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭৫৬ জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি জানান, এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ৬৮৯ ও মৃত্যু হয়েছে ১০ হাজা ৭৭৯ জনের।

ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯৭ হাজার
আক্রান্তের সংখ্যার দিক থেকে বিশ্বে দ্বিতীয় অব্স্থানে থাকলেও করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে।
বোরেল্লি জানান, ইতালিতে একদিনে ৬৪৬ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। দেশটিতে এখন পর্যন্ত মোট ১৩ হাজার ৩০ করোনা রোগী সুস্থ হয়েছেন।
করোনায় বিপর্যস্ত ইতালিতে রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৫১ চিকিৎসক। সংক্রমিত হয়েছেন ৬ হাজারেও বেশি স্বাস্থ্যকর্মী। যা দেশের মোট আক্রান্ত রোগীর প্রায় ৮ দশমিক ৩ শতাংশ।
করোনা ভাইরাসের কারণে পুরো ইতালিজুড়ে জরুরি অবস্থার সময় বাড়ানো হয়েছে ১৮ এপ্রিল পর্যন্ত। এর আগে, করোনা সংক্রমণ ঠেকাতে দেশটির প্রধানমন্ত্রী জোসেফ কন্তে চলতি মাসের ১০ তারিখ থেকে ৩ এপ্রিল পর্যন্ত জরুরি অবস্থা জারি করেন। এই সময়ে ‘রেড জোন’ আইন কেউ অমান্য করলে ২০৬ ইউরো জরিমানার বিধান করা হয়েছে। অন্যথায় ৩ মাস থেকে ২১ বছর পর্যন্ত জেলও হতে পারে।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী