হোয়াটসঅ্যাপ ডাউন: সংযোগ পাচ্ছেন না ব্যবহারকারীরা

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০২০, ০২:৫২আপডেট : ১৫ জুলাই ২০২০, ০২:৫৫

জনপ্রিয় চ্যাট অ্যাপ হোয়াটসঅ্যাপ কাজ করছে না বলে অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন। অনেকেই অভিযোগ করেছেন, তারা অ্যাপটির সংযোগ পাচ্ছেন না এবং নতুন মেসেজ দেখার সময় ত্রুটি দেখাচ্ছে। স্বাধীন বিপর্যয় পর্যালোচনাকারী সংস্থা ডাউন ডিটেক্টর জানিয়েছে, মঙ্গলবার হোয়াটসঅ্যাপ কাজ না করার অনেক খবর আসছে।

হোয়াটসঅ্যাপ ডাউন: সংযোগ পাচ্ছেন না ব্যবহারকারীরা

ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, যেসব ব্যবহারকারী অ্যাপসটি কাজ করছে না বলে অভিযোগ করেছেন তাদের অধিকাংশই (৮৮ শতাংশ) হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত হতে পারছেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের অনেকেই জানিয়েছেন, অ্যাপসটি চালু করার সময় কানেক্টিং স্ক্রিন এসে আটকে যাচ্ছে এবং রিফ্রেশ করলেও নতুন মেসেজ আসছে না।

ডাউন ডিটেক্টর জানিয়েছে, মূলত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের ব্যবহারকারীরা সমস্যায় পড়েছেন বেশি। এই বিষয়ে চূড়ান্ত মুহূর্তে যুক্তরাজ্য থেকেই অন্তত ৬ হাজার রিপোর্ট পেয়েছে প্রতিষ্ঠানটি।

হোয়াটসঅ্যাপ কাজ না করায় বিষয়টি নিয়ে অনেকেই হোয়াটসঅ্যাপের টুইটার অ্যাকাউন্টে অভিযোগ জানাচ্ছেন।

এক্সপ্রেস সংবাদমাধ্যমের পক্ষ থেকে বিষয়টি নিয়ে হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করা হয়। এসময় জানতে চাওয়া হয় সমস্যা সমাধানে কোনও কাজ করা হচ্ছে কিনা। তবে এই বিষয়ে অ্যাপস নির্মাতাদের কোনও বক্তব্য তুলে ধরা হয়নি প্রতিবেদনে। 

/এএ/
সম্পর্কিত
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
ইউকে-ইউরোপ ট্যুরে চার্লি এক্সসিএক্স
সর্বশেষ খবর
নিরাপত্তা শঙ্কায় এনবিআর ভবনে প্রবেশে কড়াকড়ি
নিরাপত্তা শঙ্কায় এনবিআর ভবনে প্রবেশে কড়াকড়ি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
আমাদের কাছ থেকে কীভাবে বিদ্যুৎ কিনবে সরকার
আমাদের কাছ থেকে কীভাবে বিদ্যুৎ কিনবে সরকার
বাংলাদেশের কমলা জার্সি নিয়ে নাফিস বললেন, ‘এখানে কপি করার কিছু নেই’
বাংলাদেশের কমলা জার্সি নিয়ে নাফিস বললেন, ‘এখানে কপি করার কিছু নেই’
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর