করোনা টিকা: অনুন্নত দেশগুলোর জন্য অর্থ সহায়তার আহ্বান ম্যার্কেলের

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০২০, ১৮:১২আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১৮:১৩

করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। উন্নত রাষ্ট্রগুলোর জোট জি-২০ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘করোনা মহামারি ঠেকাতে আরও অনেক কিছুই করতে হবে। এক্ষেত্রে জাতিসংঘ, বিশ্বস্বাস্থ্য সংস্থাসহ উন্নত দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।’ জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এখবর জানিয়েছে।

করোনা টিকা: অনুন্নত দেশগুলোর জন্য অর্থ সহায়তার আহ্বান ম্যার্কেলের

করোনা ভাইরাসের কারণে এবারের জি-২০ সম্মেলন অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে। জোটের নেতারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ করেন। প্রথমবারের মতো সম্মেলনের সভাপতিত্ব করেন সৌদি আরবের বাদশাহ সালমান।

সম্মেলনে সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আলোচনার প্রত্যাশা থাকলেও করোনাভাইরাস মোকাবিলার কৌশল ও এ বিষয়ে উন্নত দেশগুলোর ভূমিকাই বেশি গুরুত্ব পেয়েছে। সম্মেলনে করোনা পরিস্থিতি মোকাবেলায় জি-২০ নেতাদের কাছে চার দশমিক পাঁচ বিলিয়ন ডলার চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

এর আগে জি-২০ সম্মেলনে সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘনের বিষয় আলোচনায় আনার দাবি জানিয়ে অনলাইন ফোরামের আয়োজন করেন মানবাধিকার কর্মীরা। সাংবাদিক জামাল খাসোগি হত্যাসহ সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘনের অন্যান্য বিষয়গুলো আলোচনায় আনার দাবি জানিয়েছিল তারা।

সম্মেলনে দেওয়া বক্তৃতায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘কোটি কোটি মানুষের জীবন হুমকির মুখে। এ পরিস্থিতি সামলাতে প্রয়োজন আন্তর্জাতিক ঐক্য ও সদিচ্ছা।’

/এএ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম