জার্মানি ও বেলজিয়ামে শত কোটি ডলার মূল্যের কোকেন উদ্ধার

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৩

জার্মানি ও বেলজিয়ামের কাস্টমস কর্তৃপক্ষ ২৩ টনের বেশি কোকেন জব্দ করেছে। এসব কোকেন নেদারল্যান্ডস পাচার হচ্ছিল। জব্দকৃত কোকেনের খুচরা মূল্য কয়েকশ’ কোটি ডলার হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

জার্মান কর্মকর্তারা এই মাসের শুরুতে পাঁচটি জাহাজের কন্টেইনারে আসা ১৬ টন কোকেন উদ্ধার করেছে। এসব কোকেন প্যারাগুয়ে থেকে হামবুর্গ বন্দরে আনা হয়েছিল।

নেদারল্যান্ডসকে কোকেন পাচার সম্পর্কে অবহিত করা হয়। পরে বেলজিয়ামের আন্তেওয়ার্প বন্দর থেকে ৭.২ টন কোকেন উদ্ধার করা হয়েছে। পানামা থেকে আসা কন্টেইনারে কাঠের ব্লকের ভেতরে এসব কোকেন রাখা হয়েছিল।

জার্মান কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত কোকেনের বাজারমূল্য কয়েকশ’ কোটি ইউরো হতে পারে।

ডাচ পুলিশ বুধবার জানায়, এই মাদকপাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ২৮ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

এই দুটি অভিযান ফেব্রুয়ারি মাসের শুরুতে পরিচালিত হয়েছে।  

জার্মানির কাস্টমস কর্মকর্তারা জানান, ইউরোপে সবচেয়ে বড় মাদক জব্দের ঘটনা ছিল এই অভিযান। আমাদের ধারণা এসব মাদকের মূল্য ১৫০ কোটি থেকে ৩৫০ কোটি ইউরো হতে পারে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম