জার্মানিতে দুই সপ্তাহের কঠোর লকডাউন চান চিকিৎসকরা

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০২১, ২৩:৪৪আপডেট : ২৮ মার্চ ২০২১, ২৩:৪৪

করোভাইরাসের সংক্রমণ ঠেকাতে দুই সপ্তাহের জন্য জার্মানিতে কঠোর লকডাউন আরোপের পরামর্শ দিয়েছেন জার্মান চিকিৎসকরা। দেশটির ইনটেনসিভ কেয়ার ইউনিটের চিকিৎসকরা বলছেন, বর্তমান পরিস্থিতি ঠেকাতে এবং হাসপাতালে রোগীর চাপ কমাতে দুই সপ্তাহের জন্য কঠোর লকডাউন আরোপ করা প্রয়োজন৷ জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এখবর জানিয়েছে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শেষ হয়ে দেশটি তৃতীয় ঢেউয়ের মুখে পড়েছে ইউরোপ৷ গত সপ্তাহে জার্মানিতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ছিল এক লাখ৷ আক্রান্তের এ সংখ্যা চলতি বছরের মধ্য জানুয়ারির পর থেকে সর্বোচ্চ বলে জানিয়েছে জার্মানির রবার্ট কখ ইনস্টিটিউট৷ এমন পরিস্থিতিতে চিকিৎসকরা হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীরা চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন৷

জার্মান ইন্টারডিসিপ্লিনারি অ্যাসোসিয়েশন ফর ইনটেনসিভ কেয়ার আ্যান্ড ইমার্জেন্সি মেডিসেনের প্রধান ক্রিশ্চিয়ান কারাইয়ানিভিস জানান, এই মুহূর্তে কঠোর লকডাউন, ভ্যাকসিন দেওয়া এবং করোনা টেস্টসহ একটি সমন্বিত চেষ্টা প্রয়োজন৷ তা না হলে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটগুলো চাপ সামলাতে পারবে না।

এই চিকিৎসকের আশঙ্কা করোনার তৃতীয় ঢেউ আরও ভয়াবহ হতে পারে৷

পরিস্থিতি মোকাবিলায় কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছিল আঙ্গেলা ম্যার্কেলের সরকার৷ ইস্টারের ছুটির সময় ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউনের পরিকল্পনা করা হয়েছিল৷ কিন্তু জনগণের চাপের মুখে এমন সিদ্ধান্ত বাতিল করা হয়।

প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে পরিস্থিতি আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন চ্যান্সেলর ম্যার্কেলের চিফ অব স্টাফ হেলগে ব্রাউন৷ তিনি বলেন, এ মুহূর্তে যদি সংক্রমণ কমিয়ে আনা না যায় তাহলে ভাইরাসটির নতুন মিউটেশন হবে যা ভ্যাকসিনেও কার্যকর হবে না৷

/এএ/
সম্পর্কিত
লেবাননে ইসরায়েলি হামলায় শিশু ও স্বাস্থ্যকর্মীসহ নিহত ১১
জার্মানির স্যাক্সনি-আনহাল্টে জয় পেলো কট্টর ডানপন্থি দল এএফডি
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ছাত্রদল নেতা পারভেজ হত্যা তদন্তে এক মাস সময় পেলো সিআইডি 
ছাত্রদল নেতা পারভেজ হত্যা তদন্তে এক মাস সময় পেলো সিআইডি 
গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইনকে স্বাধীন ও কার্যকর করার দাবি এবি পার্টির
গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইনকে স্বাধীন ও কার্যকর করার দাবি এবি পার্টির
প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষকদের দক্ষতার উন্নয়ন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ববি হাজ্জাজ
প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষকদের দক্ষতার উন্নয়ন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ববি হাজ্জাজ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের