ইউরোপে আরও প্রায় আড়াই লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা ডব্লিউএইচও’র

বিদেশ ডেস্ক
৩১ আগস্ট ২০২১, ০০:০৪আপডেট : ৩১ আগস্ট ২০২১, ০০:০৯

ইউরোপে আবারও মাথাচাড়া দিচ্ছে করোনাভাইরাস। অনেকে দেশ বিধিনিষেধ তুলে নেওয়ায় বাড়ছে সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে, ইউরোপে আগামী ১ ডিসেম্বরের মধ্যে কোভিডে আরও ২ লাখ ৩৬ হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার-ডব্লিউএইচও’র ইউরোপ শাখার পরিচালক হ্যান্স ক্লাগ সোমবার ডেনমার্কের কোপেনহেগেনে সংবাদ সম্মেলনে বলেন, 'গত সপ্তাহে ইউরোপে করোনায় মৃত্যুর হার ১১ শতাংশ বেড়েছে। আমাদের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চলতি বছরের ১ ডিসেম্বরের মধ্যে ইউরোপে করোনায় মোট মৃত্যুর সংখ্যায় আরও ২ লাখ ৩৬ হাজার মানুষের মৃত্যু হতে পারে'।

করোনা মহামারিতে এ পর্যন্ত ইউরোপেই শুধু ১৩ লাখ মানুষ মারা গেছেন। সংক্রমণের ঊর্ধ্বগতিকে গভীর উদ্বেগজনক বলেছে সংস্থাটি। গত দুই মাসে ইউরোপের অধিকাংশ দেশে বহু মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। ফলে সংক্রমণও নিচের দিকে নেমেছে। কিন্তু কয়েকটি দেশে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় আবারও শনাক্তের হার বাড়ছে।

ফলে চলতি বছরই ডিসেম্বরের ১ তারিখের মধ্যে ইউরোপে করোনায় মোট মৃতের সংখ্যা পৌঁছাতে পারে প্রায় ১৫ লাখ ৩৬ হাজারে। ২০১৯ সালের ডিসেম্বরে উৎপত্তি হয় করোনাভাইরাসের। এ পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৫ লাখ ১৯ হাজারে।

/এলকে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের