তুর্কি ড্রোনের সফলতা স্বীকার করতে শুরু করেছে দুনিয়া: এরদোয়ান

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৭
image

তুরস্কের নতুন চালকহীন সাঁজোয়া আকাশ যান আকিনচি। বিশ্বের মাত্র তিনটি দেশের কাছে এই ধরনের উন্নত ড্রোন রয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেছেন, ‘সন্ত্রাস মোকাবিলা এবং সিরিয়া থেকে কারাবাখ পর্যন্ত সংঘাত কবলিত এলাকায় নতুন এই ড্রোনের সফলতা স্বীকার করে নিতে শুরু করেছে দুনিয়া।’

তুরস্কের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান।

তুর্কি প্রেসিডেন্ট জানান তার দেশ প্রতিরক্ষা শিল্পের বহু পণ্য উদ্ভাবনকারী দেশে পরিণত হয়েছে। ট্যাংক থেকে কামান, ক্ষেপণাস্ত্র থেকে রাডার, বোমা থেকে রাইফেল তুরস্ক উৎপাদন করছে জানিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান বলেন, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে আমাদের প্রকল্পগুলো শেষ হলে আশা করি... দেশের স্থিতিশীলতা ও বিশ্বাসের পরিবেশ বজায় রেখে, আমরা এই ক্ষেত্রের শীর্ষ দেশে পরিণত হবো।’

গত ৮ জুলাই তুরস্কের তৈরি ড্রোন বাইরাক্তার আকিনচি ৩৮ হাজার ৩৯ ফুট উঁচুতে উঠে রেকর্ড গড়ে। প্রায় ২৫ ঘণ্টা ৪৬ মিনিট উড়তে সক্ষম ড্রোনটি। এই ড্রোনটি এখন পর্যন্ত ৮৭৪টি পরীক্ষামূলক এবং প্রশিক্ষণ ফ্লাইট সম্পন্ন করেছে। পূর্ণ সফলতার সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাশাপাশি এটি ক্ষেপণাস্ত্র বহনেও সক্ষম।

/জেজে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী