আদিবাসী মালিকানায় ফিরলো বিশ্ব ঐতিহ্যের রেইনফরেস্ট

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৫

বিশ্বের সবচেয়ে পুরনো রেইনফরেস্ট অস্ট্রেলিয়ার ডেইনট্রি বনভূমি এর আদিবাসী জিম্মাদারদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এক ঐতিহাসিক চুক্তির অধীনে এই মালিকানা হস্তান্তর করা হয়েছে।

বিশ্ব ঐতিহ্য ঘোষিত রেইনফরেস্টটির বয়স ১৮ কোটি বছরের বেশি। এই বনভূমিতে প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করে আদিবাসী জনগোষ্ঠী।ঐতিহাসিক চুক্তির ফলে এখন পূর্বাঞ্চলীয় কুকু ইলানজি জনগোষ্ঠী কুইন্সল্যান্ড রাজ্য সরকারের সঙ্গে ন্যাশনাল পার্কটি তদারকি করবে।

ডেইনট্রি রেইনফরেস্টের সীমান্ত গ্রেট ব্যারিয়ার রিফ পর্যন্ত বিস্তৃত আর এটি অস্ট্রেলিয়ার অন্যতম পর্যটনকেন্দ্র। এটি প্রাচীন বাস্তুতন্ত্র, প্রাকৃতিক সৌন্দর্য্য, বন্য নদী, জলপ্রপাত, ঘাট আর সাদা বালুর তটের জন্য প্রখ্যাত। চুক্তির আওতায় কুইন্সল্যান্ড ন্যাশনাল পার্ক ছাড়াও থাকবে সেডার বে, ব্ল্যাক মাউন্টেন এবং হোপ দ্বীপ। পুরো এলাকার আয়তন প্রায় এক লাখ ৬০ হাজার হেক্টর।

ডেইনট্রি রেইনফরেস্টের দেখভালের মালিকানা পূর্বাঞ্চলীয় কুকু ইলানজি জনগোষ্ঠীর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের মাধ্যমে কুইন্সল্যান্ড সরকার বিশ্বের সবচেয়ে পুরনো জীবন্ত সংস্কৃতিকে স্বীকৃতি দিয়েছে।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম