‘শান্তি প্রতিষ্ঠার জন্য ন্যাটো তৈরি হয়নি’

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০২১, ১৭:২২আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৭:২২

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো শান্তি প্রতিষ্ঠার জন্য তৈরি করা হয়নি। শুক্রবার এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

তিনি বলেন, ন্যাটো জোট তার দেশের বিরুদ্ধে সম্প্রতি নতুন যে কৌশল নিয়েছে তাতে এ কথা প্রমাণিত হয় যে, এই জোটের সঙ্গে সম্পর্ক ছেদ করার বিষয়ে মস্কোর সিদ্ধান্তই সঠিক ছিল।

মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দিমিত্রি পেসকভ বলেন, ‘ন্যাটো জোটের ব্যাপারে রাশিয়ার কখনো বিশেষ কোনও মোহ ছিল না। আমরা এই জোটের ধরন সম্পর্কে জানি। এটি কখনও শান্তি প্রতিষ্ঠার জন্য তৈরি হয় নি। এটি তৈরি করা হয়েছে শুধু যুদ্ধবিগ্রহের জন্য।’

চলতি সপ্তাহে ন্যাটো জোট নতুন কৌশল ঠিক করে যে, তারা রাশিয়ার হামলার বিরুদ্ধে বহুমুখী ফ্রন্টে লড়াই করবে। এর মধ্যেই শুক্রবার জোটটি নিয়ে এমন মন্তব্য করেন দিমিত্রি পেসকভ।

গত সপ্তাহে রাশিয়ায় অবস্থিত ন্যাটো জোটের কয়েকটি কূটনৈতিক মিশন বন্ধ করে দিয়েছে মস্কো। তার আগে কয়েকজন রুশ কূটনীতিককে গুপ্তচরবৃত্তির দায়ে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র। তবে গুপ্তচরবৃত্তির অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করেছে রাশিয়া। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি