সাগর থেকে ৪০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করলো গ্রিস

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০২১, ২১:১৩আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২১:১৩

ক্রিট দ্বীপের কাছে সমুদ্র থেকে ৪০০ অভিবাসনপ্রত্যাশী বোঝাই একটি কার্গো জাহাজকে উদ্ধার করেছে গ্রিস। শুক্রবার জরুরি সংকেত পাওয়ার জাহাজটি উদ্ধার করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধৃত করে গ্রিক কোস্ট গার্ড জানায়, তুর্কি পতাকাবাহী জাহাজটি তুরস্ক থেকে যাত্রা শুরু করেছে।

এটিকে পূর্ব ভূমধ্যসাগরে গ্রিসের বড় উদ্ধার অভিযানের একটি বলে অভিহিত করেছে কোস্ট গার্ড।

কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিকে তীরে ভেড়ানো হয়েছে। তাৎক্ষণিকভাবে অভিবাসনপ্রত্যাশীদের জাতীয়তা জানা যায়নি।

তুরস্ক থেকে ইউরোপীয় ইউনিয়নে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের প্রবেশের অন্যতম রুট হলো গ্রিস। কিন্তু ২০১৬ সালে তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তির পর এই সংখ্যা অনেক কমে যায়। চুক্তির শর্ত হিসেবে অভিবাসীদের গ্রিসে পৌঁছানো ঠেকাতে সম্মত হয়েছিল আঙ্কারা।

২০১৫ সালে প্রায় দশ লাখ মানুষ ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করে। বেশির ভাগ সিরীয় নাগরিক এবং তুরস্কের কাছাকাছি গ্রিক দ্বীপ হয়ে তারা প্রবেশ করে। আগস্টে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর পুনরায় নতুন শরণার্থী সংকটের আশঙ্কা করছে ইউরোপীয় দেশগুলো।

মঙ্গলবার তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে একটি নৌকাডুবিতে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন ছিল শিশু।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের