২৪ ত্রাণ কর্মীর বিচার শুরু করেছে গ্রিস

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০২১, ১৭:১৮আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৭:১৮

অভিবাসীদের গ্রিসে পৌঁছাতে সহায়তা করায় ২৪ ত্রাণ কর্মীর বিচার শুরু করেছে এথেন্স। ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে এসব অভিবাসী গ্রিসে পৌঁছায়। বৃহস্পতিবার ত্রাণ কর্মীদের বিচার শুরু হয়েছে।

আসামিদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার মধ্যে রয়েছে গুপ্তচরবৃত্তি, জালিয়াতি এবং বেতার তরঙ্গের অবৈধ ব্যবহার। মানবাধিকার গ্রুপগুলো এই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ত্রাণ কর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘প্রহসনমূলক’ আখ্যা দিয়েছে।

অভিবাসী সংকটের কেন্দ্রে থাকা দ্বীপ লেসবসে শুরু হয়েছে এই বিচার।

অভিযুক্ত ২৪ আসামির মধ্যে ১৭ জনই বিদেশি নাগরিক। এদের মধ্যে রয়েছেন অলিম্পিক সাঁতাররু ইয়োসরা মারডিনির বোন এবং সিরীয় শরণার্থী সারাহ মারডিনি। ২০১৫ সালে এই দুই বোনকে বহনকারী শরণার্থী নৌকা ডুবে যাওয়ার পর তারা আন্তর্জাতিক মনোযোগ কাড়ে।

প্রসিকিউটরদের অভিযোগ, একটি সার্চ অ্যান্ড রেসকিউ টিমের সদস্য ত্রাণকর্মীরা গ্রিসের কোস্ট গার্ডের রেডিও চ্যানেল পর্যবেক্ষণ করেছে আর লেসবসের নিষিদ্ধ এলাকায় প্রবেশ করতে ভুয়া সামরিক লাইসেন্স প্লেট লাগানো গাড়ি ব্যবহার করেছে। দোষী প্রমাণিত হলে তাদের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের