ওমিক্রনে মৃত্যুর খবর এখনও জানা যায়নি: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২১, ২০:২৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ২০:৩০

করোনাভাইরাসের উদ্বেগজনক ভ্যারিয়েন্ট ওমিক্রনে এখনও মৃত্যুর খবর জানা যায়নি বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার সংস্থাটি জানিয়েছে, বিশ্বজুড়ে নতুন স্ট্রেইনের ছড়িয়ে পড়া ঠেকাতে চেষ্টা চলছে।

জেনেভায় জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিস্টিয়ান লিন্ডমেয়ার সাংবাদিকদের বলেন, ‘আমি এখনও ওমিক্রনে কোনও মৃত্যুর খবর পাইনি। ওমিক্রন সংক্রান্ত সমস্ত তথ্য প্রমাণ পাওয়ার চেষ্টা করছি আমরা। যতদূর যেতে পারবো তখন এর সম্পর্কে নতুন নতুন তথ্য পাওয়া সম্ভব।

ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তও হচ্ছেন অনেকে। ফলে বিশ্বের অধিকাংশ দেশ করোনার পরীক্ষাও অব্যাহত রেখেছে। সামনে হয়তো মৃত্যুর খবর পাওয়া যাবে বলে ধারণা করছেন তিনি।

ওমিক্রন সম্পর্কে বিস্তারিত জানতে আরও সময়ের প্রয়োজন বলে মন্তব্য করেন ডব্লিউএইচওর এই মুখপাত্র। প্রাথমিক তথ্য উপাত্তে দেখা গেছে, করোনার নতুন ধরন অতি সংক্রামক।

বিশ্বের ৩০টিরও বেশি দেশে নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। প্রতিদিনিই নতুন নতুন দেশে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া যাচ্ছে। সংক্রমণ এড়াতে নতুন করে বিধিনিষেধের পথে হাটছে অনেক দেশ। এমন পরিস্থিতিতে মৃত্যু ও হাসপাতালে ভর্তি এড়াতে করোনার প্রতিষেধকের বুস্টার ডোজ নেওয়ার জোর দিচ্ছেন বিজ্ঞানীরা।

/এলকে/
সম্পর্কিত
কঙ্গো ও উগান্ডায় ইবোলার প্রকোপ, বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি
রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়ছে হাম, আইসিইউ সংকটে বাড়ছে শিশুমৃত্যু
হামলায় ইরানের ১৩ হাসপাতাল-স্বাস্থ্য কেন্দ্রে ক্ষতিগ্রস্ত হয়েছে: ডব্লিউএইচও
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম