বেলারুশের বিরোধীদলীয় নেতার ১৮ বছরের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২১, ০৫:২২আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০৫:৩৬

দাঙ্গা সৃষ্টিসহ বেশ কয়েকটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন বেলারুশের বিরোধীদলীয় নেতা সের্গেই টিখানভস্কি। মঙ্গলবার তাকে ১৮ বছরের কারাদণ্ড প্রদান করেছেন দেশটির আদালত। তার বিরুদ্ধে দাঙ্গা সংগঠিত করার অভিযোগ আনা হয়। এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির শাসক আলেক্সেন্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করেন সের্গেই টিভানভস্কি। তবে ভোটের কিছুদিন আগেই তাকে বন্দি করা হয়।

তার স্ত্রী স্বেতলানা টিখানভস্কায়া বিচারকারী আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেছেন। এ রায়ে লুকাশেঙ্কোর প্রতিশোধের প্রতিফলন ঘটেছে বলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি।

বেলারুশের রাষ্ট্রীয় নিউজ এজেন্সি বেল্টা জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গোমেলার একটি আদালতে তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়।

টিখানভস্কির পাশাপাশি পাঁচ বিরোধী ব্যক্তিত্বকেও সাজা প্রদান করা হয়েছে। তাদের ১৪ থেকে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রবীণ রাজনীতিবিদ মিকোলা স্ট্যাটকেভিচও আছেন। তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

গত কয়েক বছর ধরে বিরোধীদলীয় নেতাদের কর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে দেশটির সরকার। সরকারের বিরুদ্ধে কথা বললেই হয়রানির শিকার হচ্ছে। এমন ঘটনায় প্রতিবাদ জানিয়েছে আসছে পশ্চিমাদেশগুলো।

/এলকে/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী