ওমিক্রনের বিরুদ্ধে টিকা কম কার্যকর হতে পারে: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২১, ১৭:৫৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৭:৫৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্য-প্রমাণে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ওমিক্রনের সংক্রমণ ও ছড়ানোর বিরুদ্ধে কোভিড-১৯ টিকা কম কার্যকর হতে পারে। বুধবার সংস্থাটি আরও বলেছে, এই ভ্যারিয়েন্টে পুনরায় সংক্রমণের উচ্চ ঝুঁকি রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

মহামারি নিয়ে সাপ্তাহিক হালনাগাদ তথ্যে ডব্লিউএইচও জানায়, ওমিক্রন ভ্যারিয়েন্ট টিকা বা আক্রান্ত হওয়ার কারণে সৃষ্ট ইমিউনিটি কেমন মাত্রায় ভেদ করতে পারে তা নিশ্চিতভাবে জানার জন্য আরও তথ্য প্রয়োজন।

এতে বলা হয়েছে, এর ফলে ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে সামগ্রিক ঝুঁকি অনেক বেশি রয়ে গেছে।

এর আগে মঙ্গলবার সংস্থাটির কর্মকর্তারাও অনলাইন ব্রিফিংয়ে এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন।

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রণ ধরন শনাক্ত হয়। সোমবার এই ভ্যারিয়েন্ট যুক্তরাজ্যে প্রথম একজনের মৃত্যু হয়েছে। সরকারি তথ্য মতে, বিশ্বের ৭৭টি এখন পর্যন্ত ওমিক্রন শনাক্ত হয়েছে। আর এই তালিকা প্রতিদিনই বড় হচ্ছে। তবে ডব্লিউএইচও প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস বিশ্বের অধিকাংশ দেশেই করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের উপস্থিতি রয়েছে বলে ধারণার কথা জানিয়েছেন।

তিনি সতর্ক করে বলেন, পূর্বে যেই ভ্যারিয়েন্টেগুলো দেখা গেছে ওমিক্রনের মতো এত দ্রুত ছড়াতে দেখিনি। এদিকে, ভ্যাকসিন বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি। বুস্টারের বিষয়ে বলেন, এটি কোভিড-১৯ মোকাবিলায় বুস্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু অগ্রাধিকারভিত্তিতে।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী