ডেনমার্ককে কারাগার ভাড়া দিচ্ছে কসোভো

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০২১, ২০:৪৩আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ২১:০৩

ডেনমার্ককে ৩০০টি কারা কক্ষ ভাড়া দিতে রাজি হয়েছে কসোভো। ডেনমার্কের সব কারাগারে মাত্রাতিরিক্ত বন্দি থাকায় তারা কসোভোর কাছ থেকে এই কারা কক্ষগুলো ভাড়া নিচ্ছে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, কসোভোকে ভাড়া হিসেবে প্রথম পাঁচ বছরের জন্য বার্ষিক ১৫ মিলিয়ন ইউরো পরিশোধ এবং দেশটির পরিবেশবান্ধব জ্বালানি খাতে তহবিল দিয়ে সহযোগিতা করবে।

এসব কারা কক্ষে ইউরোপবহির্ভূত দেশগুলোর নাগরিকদের মধ্যে দোষী সাব্যস্ত হওয়া অপরাধী এবং সাজার মেয়াদ শেষে ডেনমার্ক থেকে বিতাড়িত করা হবে, তাদের রাখা হবে। এসব কারা কক্ষে ডেনমার্কের আইন কার্যকর থাকবে।

কসোভোতে ৭০০ থেকে ৮০০টির মতো কারা কক্ষ অব্যবহৃত রয়েছে।

এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সোমবার দুই দেশের সরকার ‘পলিটিক্যাল ডিক্লারেশন অব ইনটেন্ট’ স্বাক্ষর করেছে। প্রাথমিকভাবে এটি পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকবে।

সব মিলিয়ে আগামী দশ বছর কারাগার ভাড়া দেওয়ার মাধ্যমে কসোভো ২১০ মিলিয়ন ইউরো পাবে। ২০২৩ সাল থেকে এই ভাড়া কার্যকর হবে। মঙ্গলবার ডেনমার্কের মন্ত্রীরা জিলান অঞ্চলে কারাগার পরিদর্শন করবেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান