‘করোনার আরেকটি ঝড় আসছে ইউরোপে’: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০২১, ০৫:২৯ আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৬:২৯

ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় বড় ধরনের ঢেউ আসছে সতর্ক করে বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান হ্যান্স ক্লুগ।

মঙ্গলবার ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওমিক্রন স্ট্রেইন এখন যুক্তরাজ্য, ডেনমার্ক এবং পতুর্গালে প্রভাব বিস্তার করছে।

আমরা দেখতে পাচ্ছি আরও একটি ঝড় আসছে। কয়েক সপ্তাহের মধ্যে এই ভ্যারিয়েন্টেটি আরও অনেক দেশে দাপট দেখাবে।

কোভিড-১৯ এর সংক্রমণ যত ছড়াবে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়তে থাকবে। এতে স্বাস্থ্যসহ অন্যান্য জরুরি ব্যবস্থায় ব্যাঘাত ঘটাতে পারে।

ডব্লিওইএচওর এই কর্মকর্তা আরও বলেন, সংক্রমণ বৃদ্ধির কথা ভেবে সরকার এবং কর্তৃপক্ষকে সব ধরনের প্রস্তুতি রাখা উচিত।

ক্লুগ বলেন, ইউরোপে ৮৯ শতাংশ ওমিক্রনের সংক্রমণের লক্ষণ করোনার কাশি, জ্বর, গলা ব্যথা ইত্যাদি সাধারণ উপসর্গের মতো।

ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে ইতোমধ্যে জার্মানি, নেদারল্যান্ডসহ বিশ্বের অনেক দেশ নতুন করে বিধিনিষেধ চালু করছে। আসছে বড়দিন উদযাপনের ফলে সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছে সুরক্ষার্থে তাদের বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

/এলকে/
সম্পর্কিত
রয়টার্স এক্সক্লুসিভ ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কঙ্গো ও উগান্ডায় ইবোলার প্রকোপ, বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি
রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়ছে হাম, আইসিইউ সংকটে বাড়ছে শিশুমৃত্যু
সর্বশেষ খবর
শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস
শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন