মারা গেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০২২, ১১:৫২আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৬:১৩

ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড স্যাসোলি ৬৫ বছর বয়সে মারা গেছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র। গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে অসুস্থ ছিলেন ইতালিয়ান এই সাবেক সাংবাদিক এবং মধ্য-বামপন্থী রাজনীতিবিদ। অসুস্থতার কারণে বাতিল করা হয় তার সব আনুষ্ঠানিক কার্যক্রম।

রোগ প্রতিরোধ ক্ষমতায় মারাত্মক জটিলতার কারণে গত মাসে ইতালির একটি হাসপাতালে ভর্তি হন ডেভিড স্যাসোলি। তার মুখপাত্র রবার্তো সুইলো এক টুইট বার্তায় জানান, আভিয়ানোর একটি হাসপাতালে মঙ্গলবার ভোরে মারা যান ডেভিড স্যাসোলি।

গত বছরের সেপ্টেম্বরে ডেভিড স্যাসোলিকে স্ট্রাসবার্গের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে তীব্র নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হয়। নভেম্বরে ফের রাজনৈতিক কর্তব্য পালন শুরু করেন তিনি।

ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্টের পদে ফের নির্বাচন করবেন না বলে আগেই জানিয়েছিলেন ডেভিড স্যাসোলি। ফলে এই মাসের শেষের দিকে তার বিকল্প নির্বাচিত করার পরিকল্পনা আগে থেকেই রয়েছে।

এক সময়ে টেলিভিশনে সংবাদ পাঠ করা ডেভিড স্যাসোলি ২০১৯ সালের জুলাই মাসে ৭০৫ আসনের ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এই পদটিকে জোটটির শীর্ষ পদ বলে বিবেচনা করা হয়। অধিবেশন পরিচালনা ছাড়াও পার্লামেন্টের কার্যক্রম তদারকি করেন তিনি।

তিন দশক সাংবাদিকতা করেছেন ডেভিড স্যাসোলি। ২০০৯ সালে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। তিনি মধ্য-বামপন্থী প্রগ্রেসিভ অ্যালায়েন্স অব সোস্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস পার্টির সদস্য ছিলেন তিনি।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের