ফেব্রুয়ারি নাগাদ করোনাবিধি শিথিলের ঘোষণা ফ্রান্সের

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০২২, ০৭:৪৬আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০৭:৪৬

আগামী ফেব্রুয়ারি নাগাদ করোনাবিধি শিথিলের ঘোষণা দিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী জিন কাস্টেক্স এই ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

জিন কাস্টেক্স জানান, ফেব্রুয়ারির গোড়ার দিক থেকে বাসা থেকে কাজ করার নিয়ম শিথিল করা হবে। দুই সপ্তাহ পর ফের নাইটক্লাবগুলো খোলার অনুমতি দেওয়া হবে। কারণ দেশে করোনা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে।

২ ফেব্রুয়ারি থেকে বাইরে আর মাস্ক লাগবে না বলেও জানান ফরাসি প্রধানমন্ত্রী।

তিনি জানান, ১৬ ফেব্রুয়ারি থেকে লোকজন আবার সিনেমা হলে পপকর্ন বা অন্যান্য স্ন্যাকস খাওয়ার সুযোগ পাবেন।

স্কুলে কোভিড প্রটোকলের আওতায় বাচ্চাদের ক্লাসে মাস্ক পরতে হয়। তবে শীতের ছুটির পর এ নিয়মও শিথিল করা হতে পারে।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী